Advertisement
E-Paper

পাকিস্তানে নিরাপদ নয় ডাকাতরাও! লুট করতে এসে চোখের সামনে ছিনতাই তাদেরই বাইক, ভাইরাল ভিডিয়ো

দোকানের সামনে বাইকে করে এসে দাঁড়ালেন দুই তরুণ। বাইকটি দোকানের বাইরে রেখে হন্তদন্ত হয়ে দোকানের ভিতরে ঢুকে পড়লেন তাঁরা। বন্দুক বার করে শুরু করলেন জিনিসপত্র লুট। সেই সময় দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন এক তরুণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৯:১০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দিনেদুপুরে বাইক নিয়ে দোকানে লুট চালাতে আসেন দুই তরুণ। বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়ে চালাতে থাকেন লুট। কিন্তু তার পরই সেই দুই ডাকাতের সঙ্গে ঘটে এক অবাক করে দেওয়া ঘটনা। তাঁরা যে বাইকটি নিয়ে লুট চালাতে এসেছিলেন, সেটি দোকানের বাইরে থেকে উধাও হয়ে যায়। কী ভাবে? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। সেই দোকানের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মুদি দোকানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথা চলছে। সেই সময় দোকানের সামনে বাইকে করে এসে দাঁড়ালেন দুই তরুণ। বাইকটি দোকানের বাইরে রেখে হন্তদন্ত হয়ে দোকানের ভিতর ঢুকে পড়লেন তাঁরা। বন্দুক বার করে শুরু করলেন জিনিসপত্র লুট। সেই সময় দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন এক তরুণ। তিনি প্রথমে দুই ডাকাতের কীর্তি দেখছিলেন। বাইকটিকে ভাল করে দেখছিলেন। লুট করতে আসা তরুণ যুগলের ব্যস্ততার সুযোগ নিয়ে সেই তরুণ বাইকটি নিয়ে পালিয়ে গেলেন। ডাকাতদল সেটি টেরও পেল না। লুট শেষে বেরোনোর সময় চোখে পড়ল যে তাঁদের বাইকটি সেখানে নেই। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘আসাদআব্বাস০৫৫’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে এক লক্ষ ১৮ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন ‘‘একেই বলে চোরের বাড়িতে চুরি।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘তরুণের বাইক নিয়ে পালানোকে ভাল বলব না খারাপ বুঝতে পারছি না।’’

Viral Video Funny Video Viral Story Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy