Advertisement
E-Paper

দিল্লি হিংসাকাণ্ডে ছ’বছর হাজতবাস, তবু শুরু হয়নি বিচার! নতুন করে জামিন চেয়ে কোর্টের দ্বারস্থ উমর, শারজিল

বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এ আইনে উমর এবং শারজিলের বিরুদ্ধে মামলা রয়েছে। সুপ্রিম কোর্ট বছরের শুরুতে তাঁদের জামিনের আবেদ খারিজ করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৯:১৩
(বাঁ দিকে) উমর খালিদ এবং শারজিল ইমাম (ডান দিকে)।

(বাঁ দিকে) উমর খালিদ এবং শারজিল ইমাম (ডান দিকে)। —ফাইল চিত্র।

২০২০ সালে দিল্লি হিংসার মামলায় নতুন করে জামিন চেয়ে দিল্লিরই এক কোর্টের দ্বারস্থ হলেন উমর খলিদ, শারজিল ইমাম। আবেদনে তাঁরা জানিয়েছেন, ঘটনার পরে ছ’বছর কেটে গেলেও তাঁদের বিচার এখনও শুরু হয়নি। অথচ তাঁরা জেলবন্দি। এতে তাঁদের স্বাধীনতার মৌলিক অধিকার খর্ব হচ্ছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের বক্তব্য জানতে চেয়েছে কোর্ট। আগামী ৪ জুলাই মামলার শুনানি।

বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এ আইনে উমর এবং শারজিলের বিরুদ্ধে মামলা রয়েছে। সুপ্রিম কোর্ট বছরের শুরুতে তাঁদের জামিনের আবেদ খারিজ করেছে। এ বার দিল্লির করকরডুমা আদালতে অতিরিক্ত দায়রা বিচারক সুমেধ শেঠির কাছে নতুন করে জামিনের আবেদন করেছেন উমরেরা। উমর আবেদনে জানিয়েছেন, সুপ্রিম কোর্ট জামিনের আর্জি খারিজ করার পরে ছয় মাস কেটে গিয়েছে। তার পরেও বিচার এগোয়নি। তাঁর বিরুদ্ধে যে চার্জ দেওয়া হয়েছিল, তা-ও অসম্পূর্ণ। ইতিমধ্যে ছ’বছর ওই মামলায় কারাগারে রয়েছেন তাঁরা।

দিল্লি হিংসা মামলায় ২০২০ সাল থেকে জেল খাটছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর এবং শারজিল। বিভিন্ন আদালতে বার বার জামিনের আবেদন করেছেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের আবেদন মঞ্জুর হয়নি। চলতি বছরের ৫ জানুয়ারি দিল্লি গোষ্ঠীহিংসার ঘটনায় ইউএপিএ মামলায় অভিযুক্ত উমর এবং শারজিলের জামিন আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। জুনের শুরুতে তিন দিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন উমর। এ বার নতুন করে আদালতের দ্বারস্থ তিনি এবং শারজিল।

Delhi Riot Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy