বিশ্বকাপের বেশ কয়েক মাস আগে থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছিল ব্রাজ়িল। এ বার ট্রফি খর কাটাতে মরিয়া তারা। ষষ্ঠ বার বিশ্বকাপ জেতার জন্য কোনও ফাঁক রাখতে চাইছে না তারা। ব্রাজ়িল জানে, শুধু মাঠের মধ্যে ভাল খেললেই হবে না, তার আগে পরিকল্পনাও ১০০ শতাংশ তৈরি রাখতে হবে। সেই কাজটাই করেছে তারা।
প্রযুক্তির হাত ধরেছে ব্রাজ়িল। এই প্রযুক্তির নাম ‘প্লেয়ার ট্র্যাকিং টেকনোলজি’। এর মাধ্যমে ফুটবলারদের সব তথ্য এক জায়গায় রাখা যায়। বিশ্বের বিভিন্ন দেশ এই প্রযুক্তির ব্যবহার করে। শুধু ফুটবল নয়, ক্রিকেট-সহ বেশ কিছু খেলায় এই প্রযুক্তি ব্যবহার করা হয়। ব্রাজ়িলও এ বার তা কাজে লাগিয়েছে।
ফুটবলারদের একটি পোশাক পরতে হয়। তাকে বলা হয় ‘স্মার্ট ভেস্ট’। সেটি দেখতে অনেকটা ‘স্পোর্টস ব্রা’-এর মতো। তার মধ্যে বেশ কয়েকটি যন্ত্র লাগানো থাকে। সেই যন্ত্রের মাধ্যমে কোনও ফুটবলারের হৃদ্স্পন্দন, রক্তচাপ, দৌড়ের সর্বাধিক গতিবেগ-সহ শরীরের বিভিন্ন তথ্য পরিমাপ করা যায়। সেই তথ্য তার পর যায় দলের স্পোর্টস সায়েন্সের সঙ্গে যুক্ত দলের কাছে। তারা সেই তথ্য বিশ্লেষণ করে এক জায়গায় রাখে। তার পর তা কোচের কাছে পাঠানো হয়।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এই বছরের শুরু থেকে ব্রাজ়িলের ফুটবলারদের কাছে সেই স্মার্ট ভেস্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাঁরা ক্লাব ফুটবল খেলার সময়েও তা পরেছেন। ফলে বেশ কয়েক মাসের তথ্য ব্রাজ়িলের কাছে রয়েছে। ক্লাব ফুটবল খেলার সময় বিভিন্ন ফুটবলারকে বিভিন্ন দেশে খেলতে হয়। ফলে কোন আবহাওয়ায় কোন ফুটবলার কী ভাবে খেলতে পারছেন, ক্লান্তি হচ্ছে কি না, সেই তথ্য কোচের কাছে থাকে।
আরও পড়ুন:
ব্রাজ়িল দলের স্পোর্টস সায়েন্স দলের প্রধান গুইলের্মো পাসোস বলেন, “আমরা প্রতি দিন ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছি। ওরা আমাদের সব তথ্য পাঠিয়েছে। তাই যখন ফুটবলারেরা আমাদের সঙ্গে ছিল না, তখনও আমরা ওদের তথ্য পেয়েছি। তাতে আমাদের সুবিধা হয়েছে। সব তথ্য এখন কোচের কাছে। কোচ সেই তথ্য দেখে নিজের পরিকল্পনা করছেন।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কী ভাবে এই তথ্য পরিকল্পনায় কাজে লাগে? কোনও ফুটবলারের গতি দেখে তাঁকে কী ভাবে প্রতি-আক্রমণে কাজে লাগানো যায়, বা প্রান্ত ধরে কী ভাবে আক্রমণে ওঠা যায়, সেই পরিকল্পনা করতে এই সব তথ্য কাজে লাগে। কোন আবহাওয়ায় কোন ফুটবলার বেশি কার্যকরী সেটাও এই তথ্য দেখে বোঝা যায়। এখন দেখার, এই প্রযুক্তি কাজে লাগিয়ে ব্রাজ়িল এ বার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে কি না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৩:৪৮
নিজেদের ফেভারিট মানছেন না ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন! শনিবারের ম্যাচের আগে সাবধানি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নেরা -
১১:৩৭
বিশ্বকাপে গ্যালারি ফাঁকা! অস্বস্তি ঢাকতে ব্যাখ্যা ফিফার, বাস্তব ছবির সঙ্গে কতটা মিলল কর্তাদের দাবি? -
০৮:৩৬
নতুন রূপে আমেরিকার ফুটবল, প্রথম ম্যাচে প্যারাগুয়েকে দাঁড়াতেই দিলেন না আয়োজকেরা, পোচেত্তিনোর দল জিতল ৪-১ ব্যবধানে -
০২:৩৫
বিশ্বকাপে আটকে গেল কানাডা, প্রচুর সুযোগ নষ্টের খেসারত দিয়ে বসনিয়ার বিরুদ্ধে ড্র আয়োজক দেশের -
ভারতে বিশ্বকাপ সম্প্রচার ঘিরে অসন্তোষ, ঠিকমতো দেখাই গেল না উদ্বোধনী অনুষ্ঠান এবং মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ