Advertisement
E-Paper

মেয়ের নতুন কর্মস্থলে ‘হানা’ দিলেন বাবা! সঙ্গে আনলেন উপহারসমেত বিশেষ এক বার্তা, ভিডিয়ো দেখে আপ্লুত নেটপাড়া

ইনস্টাগ্রামে ‘কাব্যাডিআর’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নতুন একটি সংস্থায় যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যে তরুণীর তাঁর বাবার দেখা করার একটি ভিডিয়ো শেয়ার করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৬:৫৩

ছবি: সংগৃহীত।

মাত্র এক সপ্তাহ হল নতুন অফিসে যোগ দিয়েছেন তরুণী। নতুন চাকরির প্রথম সপ্তাহ কাটতেই এক অপ্রত্যাশিত চমকের সম্মুখীন হলেন তিনি। ফুল, একটি চকোলেট এবং একটি চিরকুট নিয়ে অফিসের বাইরে হাজির হন তাঁর জীবনের প্রিয় মানুষ, যাঁকে দেখে যারপরনাই অবাক হয়ে গিয়েছেন তরুণী। প্রিয় মানুষটিকে অফিসের নীচে দেখে তাঁর যে অভিব্যক্তি ফুটে উঠেছিল তা ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

‘কাব্যাডিআর’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নতুন একটি সংস্থায় যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যে তরুণীর বাবার তাঁর সঙ্গে দেখা করার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োটি পোস্ট করে তাতে লেখা হয়েছে, ‘‘আমি মাত্র এক সপ্তাহ আগে এই অফিসে যোগদান করেছি। তিনি আমাকে ফোন করে জানালার বাইরে তাকাতে বললেন।’’ ভিডিয়োয় দেখা গিয়েছে কৌতূহলী হয়ে তরুণী অফিসের কাচের জানালা দিয়ে বাইরে তাকাতেই তাঁর বাবাকে এক তোড়া ফুল হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। মেয়েকে দেখেই তিনি হাত নাড়লেন এবং কিছু ক্ষণ পরেই তোড়াটির সঙ্গে একটি চকোলেট ও হাতে লেখা একটি নোট তরুণীর হাতে তুলে দিলেন।

নোটটিতে এমন একটি বার্তা ছিল যা সমাজমাধ্যম ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে। সেটিতে লেখা ছিল “আমি অফিস পরিদর্শন করতে আসিনি। আমি এসেছি দেখতে যে আমার মেয়ে তার কেরিয়ার কোথায় শুরু করেছে।”ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই প্রচুর নেটাগরিক তাতে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন। ১৬ হাজারের বেশি লাইক পড়েছে ভিডিয়োয়। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছে

Bengaluru
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy