Advertisement
E-Paper

বাচ্চাদের মারামারি থামাতে রেফারি হলেন বৃদ্ধ, ‘অপারেশন পকেট সাফাই’ সেরে চলে গেল ‘খুদে শয়তানের’ দল!

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তিন-চার জন নাবালক রাস্তায় মারামারির ভান করছিল। তাদের অভিনয় এতটাই নিখুঁত ছিল যে উপস্থিত কেউই তাদের সন্দেহ করেনি। প্রথমে মনে হয় বাচ্চারা আসলে নিজেদের মধ্যে মারামারি করছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই স্পষ্ট হয়ে যায় যে খেলাটি অন্য পর্যায়ের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৫:২৫

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

রাস্তাঘাটে, বাসে, ট্রামে মানিব্যাগ বা মোবাইল ছিনতাইয়ের কথা প্রায়শই শোনা যায়। এই ধরনের চুরি বা পকেটমারিতে সাধারণত প্রাপ্তবয়স্কেরাই জড়িত থাকে। কিন্তু সমাজমাধ্যমে এমন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যে তাতে দেখা গিয়েছে এক বৃদ্ধের সাড়ে সর্বনাশ করে ছেড়েছে একদল কচিকাঁচা। খেলার ছলে বৃদ্ধকে রাস্তায় কোণঠাসা করে মোবাইল ও পার্স ছিনতাই করে চম্পট দিয়েছে নাবালকের দল। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তিন-চার জন নাবালক রাস্তায় মারামারির ভান করছিল। তাদের অভিনয় এতটাই নিখুঁত ছিল যে উপস্থিত কেউই তাদের সন্দেহ করেনি। প্রথমে মনে হয় বাচ্চারা আসলে নিজেদের মধ্যে মারামারি করছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই স্পষ্ট হয়ে যায় যে খেলাটি অন্য পর্যায়ের। মারামারি করতে করতে বৃদ্ধের গায়ের উপর পড়ে সেই দলটি। বিরক্ত হয়ে খুদেদের মারামারি থামানোর চেষ্টা করছিলেন সাদা পায়জামা-পাঞ্জাবি পরা বৃদ্ধ। তিনি টেরও পাননি যে বাচ্চাদের মনোযোগ মারামারির দিকে ছিল না। বরং ছিল তাঁর পকেটের দিকে। যখনই তিনি খুদের দলকে সামলানোর চেষ্টা করেন, তার অন্যমনস্কতার সুযোগে তারা চুপি চুপি মানিব্যাগ আর মোবাইল ফোন নিয়ে চলে যায়। বৃদ্ধ পরিস্থিতি বোঝার আগেই, ‘অপারেশন পকেট সাফাই’ সফল ভাবে সম্পন্ন করে দৌড় দেয় সেই দলটি। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিয়োটি ‘হসনাজ়রুরিহ্যায়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা ইতিমধ্যেই বহু মানুষের নজর কেড়েছে। প্রচুর লাইক, কমেন্ট জমা পড়েছে তাতে। ভিডিয়োটি দেখার পর অনেকেই মনে বলছেন, প্রথমে মনে হয় বাচ্চারা আসলে নিজেদের মধ্যে মারামারি করছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই স্পষ্ট হয়ে যায় যে খেলাটি অন্য পর্যায়ের। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কাকা খুদে শয়তানদের সাহায্য করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজেই খেলার অংশ হয়ে গেলেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আঙ্কেল রেফারি হতে চেয়েছিলেন, কিন্তু নিজেই ম্যাচটা হেরে গেলেন।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy