কুকুরকে যেমন বহু মানুষ ভালবাসেন, আবার অনেকে ভয়ও পান। আবার অনেকে তাদের চিৎকার-চেঁচামেচিতে বিরক্তও হয়ে থাকেন। তবে সম্প্রতি এই অবোলা প্রাণীটির সামান্য দোষে এমন এক পদক্ষেপ করা হয়েছে, যা দেখে নিন্দায় মুখর হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ঘটনাটি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি বারান্দার মতো জায়গায় একটি মৃত কুকুরকে আঁকড়ে প্রায় শুয়ে রয়েছেন এক কৃষ্ণাঙ্গ মহিলা। প্রায় বিলাপ করে করে কাঁদতে দেখা যায় তাঁকে। আশপাশে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের বেশ কয়েক জন পুলিশকর্মীকে দেখা যায়। এক জনকে বলতে শোনা যায়, কত মাদক পাচারকারী, হামলাকারী রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু একটি নিরীহ কুকুরকে কেন হত্যা করা হল! এক পুলিশকর্মীকে ওই মহিলার মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেও দেখা যায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, কুকুরটির নাম জেমিসন। নিউ ইয়র্ক নিকসের এনবিএ চ্যাম্পিয়নশিপ জয় উদ্যাপন করছিল ওই পরিবার। জেমিসন নিজেও একটি নিকস জার্সি পরে ছিল। জেমিসন গোল্ডেন ডুডল প্রজাতির কুকুর। পৃথিবীর অন্যতম মিষ্টি ও শান্ত স্বভাবের বলা হয় এই প্রজাতিকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্যানোগা পার্কের জর্ডান অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে এক মহিলার চিৎকারের অভিযোগ পেয়ে প্রায় ২০ জন পুলিশকর্মী সেখানে পৌঁছোন। এক প্রতিবেশী পুলিশের কাছে অতিরিক্ত কোলাহলের অভিযোগ করেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
পুলিশের দাবি, কর্মকর্তারা যখন অ্যাপার্টমেন্টটিতে পৌঁছোন এবং ভেতরে থাকা এক মহিলার সঙ্গে কথা বলতে শুরু করেন, তখন কাছেই তাঁর পোষা কুকুরটি ডাকছিল। তাঁরা মহিলাটিকে প্রাণীটিকে নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ দেন। এর পরে তিনি কিছু ক্ষণের জন্য তাঁর পোষ্যকে অ্যাপার্টমেন্টের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন ওই মহিলা। অভিযোগ, দরজাটি আবার খোলার পর কুকুরটি হঠাৎ বেরিয়ে এসে এক পুলিশকর্মীর দিকে তেড়ে যায়। এই কারণেই এক পুলিশকর্মী গুলি চালান।
FTP: LAPD killed her dog. He was wearing his Knicks jersey.
— Anonymous (@YourAnonNews) June 15, 2026
His name was Jameson. A golden doodle. One of the sweetest, most gentle breeds alive.
A neighbor called a noise complaint. That's it.
20+ officers showed up. Then a helicopter. For a noise complaint in an apartment… pic.twitter.com/8xY1e1IuYh
এক্সের (সাবেক টুইটার) ‘ইয়োরঅ্যানননিউজ়’ নামের হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পোস্ট করার পরে প্রায় ৩৭ হাজার বার তা দেখা হয়েছে। অনেকে শেয়ারও করেছেন সেই ভিডিয়ো। অজস্র মন্তব্য জমা পড়েছে। ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন প্রায় সকলেই। আবার কারও মতে, পোষ্যকে সামলানো উচিত ছিল ওই মহিলারই।