Advertisement
E-Paper

বাগ্‌বিতণ্ডা, চুলোচুলি থেকে লাথি, ঘুষি, আঁচড়! দুই তরুণীর মারামারিতে সরগরম এসপির অফিস, ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ঘটনা দেখে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় একেবারে শুয়ে পড়ে ধুন্ধুমার বাধিয়েছেন দুই তরুণী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৮:৩৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মধ্যপ্রদেশের জবলপুরের এসপি কার্যালয়ের ভেতরে সংঘর্ষে জড়িয়ে পড়লেন দুই তরুণী। মঙ্গলবারের এই সংঘর্ষে এক জন রক্তাক্ত ও গুরুতর আহত হয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। একটি গণ অভিযোগের শুনানি চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কর্মকর্তাদের সামনেই দুই তরুণীর মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। পরে তা মারামারিতে গড়ায়।

পথেঘাটে প্রায়ই নানা রকম ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায় মানুষজনকে। কখনও তা বাদানুবাদেই সীমাবদ্ধ থাকে, কখনও আবার তা গড়ায় হাতাহাতি পর্যন্ত। সম্প্রতি ছড়িয়ে পড়া তেমনই একটি ঘটনা দেখে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় একেবারে শুয়ে পড়ে ধুন্ধুমার বাধিয়েছেন দুই তরুণী। আশপাশের লোকজন তাঁদের সামলাতে এগিয়ে আসেন। জনা কয়েক পুলিশকর্মীকেও বিষয়টিতে হস্তক্ষেপ করতে দেখা যায়। কিন্তু কিছুতেই যেন সামলানো যাচ্ছিল না ওই তরুণীদ্বয়কে। কেউ কেউ ঘটনাটির ক্যামেরাবন্দি করছিলেন বলেও দেখা গিয়েছে ওই ভিডিয়োয়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, জবলপুরের এসপি কার্যালয়ের ভেতরের ঘটনা এটি। দুই তরুণী একে অপরকে লাথি, ঘুষি মারতে থাকেন। চুল ধরে টানাটানি চলে। একে অপরকে নখ দিয়ে আঁচড়ে রক্তাক্তও করে দেন। তবে ঠিক কী কারণে তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল তা জানা যায়নি। পুলিশ তাঁদের দু’জনকেই সিভিল লাইন্স থানায় নিয়ে যায় বলে খবর।

এক্সের (সাবেক টুইটার) ‘ফ্রিপ্রেসএমপি’ নামের হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পোস্ট করার পরে বহু বার তা দেখা হয়েছে। অনেকে শেয়ারও করেছেন সেই ভিডিয়ো। এক সমাজমাধ্যম ব্যবহারকারী মজার ছলে মন্তব্য করেছেন, “এ যে দেখি এসপি অফিসকে কুস্তির আখড়া বানিয়ে ফেলেছেন দুই মহিলা!”

Brawl Jabalpur Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy