Advertisement
E-Paper

ঘুরতে এসেও শান্তি নেই, সাহারা মরুভূমিতে উটের পিঠে ল্যাপটপ খুলে অফিসের মিটিং সারলেন তরুণ! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে নিউ ইয়র্কের কন্টেন্ট ক্রিয়েটর (বিষয়স্রষ্টা) সাদ আখতারের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৭:০০
Video shows Young man working on laptop while riding camel in Sahara

ছবি: ইনস্টাগ্রাম।

বেড়াতে গিয়েও শান্তি নেই! সাহারা মরুভূমিতে উটের পিঠে চড়ে ল্যাপটপ খুলে জ়ুম কলে অংশ নিতে হল এক তরুণ কর্মীকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই ফেলেছে। ‘রিমোট ওয়ার্ক’ বা দূরে থেকে কাজ করার পদ্ধতি নিয়ে নানা কৌতুকেরও জন্ম দিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাহারা মরুভূমিতে ঘুরতে এসেছেন এক তরুণ। উটের পিঠে চেপে ভ্রমণ করছেন। কিন্তু ল্যাপটপ খুলে রেখেছেন তিনি। উটের কুঁজের সামনে ল্যাপটপ খুলে বসে আছেন। জ়ুম কলের মাধ্যমে মিটিংয়ে যোগ দিয়েছেন। রোদ, গরম, বালির মধ্যেও কাজের প্রতি পুরোপুরি মনোযোগী তরুণ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে নিউ ইয়র্কের কন্টেন্ট ক্রিয়েটর (বিষয়স্রষ্টা) সাদ আখতারের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ঘুরতে গিয়ে কাজ করা নিয়ে এবং বর্তমান কর্পোরেট কর্মপদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভাই তো সাহারা মরুভূমি থেকেই মিটিং করছেন।’’ অন্য এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘অফিসের মিটিং ও ডেডলাইন থেকে বাঁচতে সাহারায় গিয়েও নিস্তার নেই।’’

Viral Video Sahara Desert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy