আজকালকার বিয়েতে নতুন এবং ভিন্ন কিছু করার নেশায় বর-কনে এমন সব কাণ্ড করে বসেন যা সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তেমনই এক চমকপ্রদ এবং মজার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভিডিয়োতে দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে সবার সামনে বর-কনে এমন কিছু করেছেন যা দেখে উপস্থিত অতিথিরা লজ্জায় পড়ে গিয়েছেন। লজ্জায় মাথাকাটা গিয়েছে পাত্র এবং পাত্রীর পরিবারের সদস্যদেরও। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বিয়ের সাজে বর এবং কনে গলায় মালা পরে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এর পর যা ঘটল, তা অতিথিদের কারও কল্পনায় ছিল না। বর এবং কনে মিলে একটি বড় ব্যানার বা পোস্টার উন্মোচন করেন। সাধারণত সিনেমার প্রচার বা রাজনৈতিক নেতাদের স্বাগত জানাতে ও রকম ব্যানার ব্যবহার করা হয়। পোস্টারটির নীচের অংশে বর-কনের ছবি এবং উপরের অংশে একটি ছোট শিশুর ছবি ছিল। পোস্টারে শিশুর ছবির সামনে বড় বড় অক্ষরে লেখা, ‘‘৯ মাস অপেক্ষা করুন, আমিও আসছি।’’ বিয়ের পর পরই সন্তানের আগমনের এমন আগাম ঘোষণা দেখে বয়োজ্যেষ্ঠ এবং অতিথিরা হতবাক হয়ে যান। মঞ্চের চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন হাসাহাসি শুরু করেন। আবার অনেক আত্মীয় লজ্জায় অন্য দিকে মুখ ফিরিয়ে নেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মোমেন্টস_স্টুডিয়ো_০’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হাসির রোল উঠেছে নেটপাড়ায়। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভাই, আজকালকার বর-কনেরা সত্যিই অনেক এগিয়ে। তাঁরা বিয়ের দিনই অতিথিদের জানিয়ে দিচ্ছে সেই সুসংবাদের তারিখ।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিরা নিশ্চয়ই এই পোস্টার দেখে খুব বিব্রত বোধ করেছেন।’’
আরও পড়ুন:
-
মহিলা কামরায় দাঁড়িয়ে থাকা তরুণীদের ‘বিশেষ’ ছবি তুললেন বসে থাকা দুই মহিলা! রাজি হলেন না মুছতে, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক
-
টাটকা আখের রস কিনতে গিয়েছিলেন তরুণী, বিক্রেতার আসল পরিচয় জেনে কপালে উঠল চোখ, খেলেন বিষমও!
-
মৃত পুরুষদের যৌনাঙ্গ নিয়ে মশকরা! বিরিয়ানি-কাণ্ডের পর একই কৌতুকশিল্পীর অনুষ্ঠানে বিতর্ক তৈরি করলেন তরুণী চিকিৎসক