রং কালো কুচকুচে। তার উপর সাদা ডোরাকাটা দাগ। সেই ‘নীরব ঘাতক’ কালাচের একটি ভিডিয়ো সম্প্রতি চমকে দিয়েছে নেটপাড়াকে। কালো এবং সাদা ডোরাকাটা দাগযুক্ত সাপের ভিডিয়ো ক্যামেরাবন্দি করার সময় এক ব্যক্তি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যা নেটাগরিকদের অবাক করেছে। কালো, চকচকে, সরু এবং সাদা ডোরাকাটা দাগযুক্ত এই প্রাণীটিকে তিনি ‘ক্রেইট’ সাপ হিসাবে অভিহিত করেছেন, গ্রাম বাংলায় যা পরিচিত কালাচ নামে। সাপটির সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির বাইরে সরু একফালি সিমেন্টের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে একটি কালাচ। এক যুবক তা ক্যামেরাবন্দি করছেন। ভিডিয়োয় যুবক দাবি করেন, ‘‘কালাচ রাতে আক্রমণ করে। এদের কামড় প্রাণঘাতী।’’ তিনি আরও বলেন, ‘‘গ্রীষ্মকালে যদি এমন সাপ দেখেন, তবে সতর্ক হওয়া প্রয়োজন। এটি একটি সাধারণ কালাচ, যা কেবল রাতেই বাইরে বার হয়। আগেও এর ভিডিয়ো পোস্ট করেছি এবং মানুষ জানতে চেয়েছিল কেন এটি কেবল রাতেই বার হয়।’’ এর পর যুবক ব্যাখ্যা করেন, ‘‘সাপটি দিনের বেলা বিশ্রাম নেয় এবং রাতে বেরিয়ে আসে। এর কালো রঙ এবং শরীরের ওপর সাদা ডোরাকাটা দাগ দেখে একে শনাক্ত করা যায়।’’ ভিডিয়োয় যুবক আরও একটি চাঞ্চল্যকর তথ্য দেন। জানান, সাপটি কেবল ঘুমন্ত মানুষকে কামড়ায়। এই সাপের দাঁত ছোট হওয়ায় কামড় টের পাওয়া যায় না এবং ঘুমের মধ্যেই মৃত্যু হয় মানুষের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অখিল_ভাণ্ডারি_ফটোগ্রাফি’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। যদিও নেটাগরিকদের একাংশ দাবি করেছেন, কালাচের কামড়ে মানুষ তাৎক্ষণিক ভাবে মারা যায়, এ কথা সত্য নয়। সময়ে চিকিৎসা পেলে প্রাণ বাঁচানো সম্ভব। উল্লেখ্য, কালাচে নিউরোটক্সিন থাকে, যা স্নায়ু এবং পেশির মধ্যে সঙ্কেত আদান-প্রদানে ব্যাঘাত ঘটায়। সাপটির কামড় মৃদু হলেও এর লক্ষণগুলো দ্রুত প্রকাশ পায়। লক্ষণগুলির মধ্যে রয়েছে পেটে ব্যথা, দুর্বলতা, চোখের পাতা ঝুলে পড়া এবং কথা বলতে অসুবিধা হওয়া।
আরও পড়ুন:
-
প্রথম বিচ্ছেদে ২০ লক্ষ, দ্বিতীয়তে ১২ কোটি টাকা এবং বিএমডব্লিউ খোরপোশ দাবি উচ্চশিক্ষিতা বধূর! পেলেন কত কোটি?
-
টাটকা আখের রস কিনতে গিয়েছিলেন তরুণী, বিক্রেতার আসল পরিচয় জেনে কপালে উঠল চোখ, খেলেন বিষমও!
-
‘কাজ করি আমি, পদোন্নতি হয় অন্যের’, অফিসের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে ১৮ বছরের চাকরি ছাড়লেন যুবক, দিলেন পরামর্শও