Advertisement
E-Paper

খুঁড়িয়ে হাঁটছিলেন, কুকুর তাড়া করতেই উসেইন বোল্ট হলেন ‘প্রতিবন্ধী’ ভিক্ষুক! ভাইরাল ভিডিয়োয় হইচই, হাসির রোল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ভিক্ষুক লাঠির সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তাঁর হাঁটার ভঙ্গি দেখে যে কেউ ভাববেন যে বেচারা সত্যিই প্রতিবন্ধী। ঠিক তখনই পেছন থেকে কয়েকটি পথকুকুর তাঁর দিকে তেড়ে আসে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৭:৫৮
Video shows fake disabled beggar started running after group of dog chase him

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তায় প্রতি দিন আমরা এমন অনেক মানুষকে দেখি যাঁরা পঙ্গু বা অসহায় হওয়ার কথা বলে ভিক্ষা করেন। হাতে লাঠি, খুঁড়িয়ে চলা পা আর মুখে অসহায়ত্বের ছাপ— এটাই তাঁদের নিত্য দিনের রুটিন। কিন্তু এ বার জনসমক্ষে ধরা পড়ে গেলেন এক ভুয়ো প্রতিবন্ধী ভিক্ষুক। পথকুকুরের দল তাঁর দিকে তেড়ে যেতেই জারিজুরি ফাঁস হল তাঁর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এব‌ং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ভিক্ষুক লাঠির সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তাঁর হাঁটার ভঙ্গি দেখে যে কেউ ভাববেন যে বেচারা সত্যিই প্রতিবন্ধী। ঠিক তখনই পেছন থেকে কয়েকটি পথকুকুর তাঁর দিকে তেড়ে আসে। আর এর পর যা ঘটল তা যেন কোনও সিনেমার দৃশ্য। কুকুরের তাড়া খেয়ে ওই ‘প্রতিবন্ধী’ সঙ্গে সঙ্গে লাঠি ফেলে দিয়ে দু’পায়ে এমন দ্রুত দৌড়োতে শুরু করলেন যে প্রত্যক্ষদর্শীরা অবাক হয়ে গেলেন। যে পা এত ক্ষণ ‘অচল’ মনে হচ্ছিল, সেগুলিই হঠাৎ অলিম্পিক দৌড়বিদের মতো চলতে শুরু করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জামালকে৩৮’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘যেমন কর্ম, তেমন ফল। কুকুরের দল এক ‘প্রতিবন্ধী’র রুজি-রুটি কেড়ে নিল। বেচারা খোঁড়া সেজে বেশ ভালই আয় করছিল!’’ আর এক জন ব্যঙ্গ করে লিখেছেন, ‘‘বেচারা তো কেবল অভিনয়ই করছিলেন, কিন্তু কুকুরগুলি তাঁর আসল রূপ ফাঁস করে দিল। এখন তাঁকে এলাকা বদলাতে হবে।’’

Viral Video Dog Disabled
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy