Advertisement
E-Paper

নেশা করে গঙ্গায় নেমে ডুবে যাচ্ছিলেন, বাঁচাতে গেলেন দুই তরুণ, রক্ষকের নৌকোও উল্টে দিলেন বেতাল মদ্যপ!

মদ্যপ ব্যক্তিকে ডুবে যেতে দেখলেন কায়াকিং করতে যাওয়া দুই তরুণ। তাই নৌকা নিয়ে এগিয়ে গেলেন বাঁচাতে। কিন্তু সেই ব্যক্তির ভারে এক তরুণের নৌকা গেল উল্টে। তার পর?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৯:৩৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মদ্যপান করে হৃষীকেশের গঙ্গায় স্নান করতে নেমেছিলেন এক তরুণ। সাধারণ ভাবেই গঙ্গার স্রোতের সঙ্গে তিনি পেরে ওঠেননি। ডুবতে বসেছিলেন। ভাগ্যক্রমে সেই ভয়ানক দৃশ্য চোখে পড়ে দুই তরুণের। মদ্যপ ব্যক্তিকে ডুবে যেতে দেখলেন কায়াকিং করতে যাওয়া দুই তরুণ। তাই নৌকা নিয়ে এগিয়ে গেলেন বাঁচাতে। কিন্তু সেই ব্যক্তির ভারে এক তরুণের নৌকা গেল উল্টে। তার পর? সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খরস্রোতা গঙ্গা। বেগের সঙ্গে বয়ে চলেছে জল। সেই জলে হাবুডুবু খাচ্ছেন এক ব্যক্তি। তাঁকে দেখে বাঁচাতে এলেন দুই তরুণ। তাঁরা গঙ্গায় কায়াকিং করছিলেন। এমন সময় তাঁদের চোখে পড়ে মৃত্যুর মুখে ভেসে বেড়ানো সেই ব্যক্তিকে। তৎক্ষণাৎ তাঁরা সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। কিন্তু দুই তরুণ বহু চেষ্টা করেও তাঁকে নৌকোর উপরে তুলতে পারলেন না। নদীর স্রোত এতটাই যে নৌকো স্থির রাখার উপায় নেই। তার উপর ডুবতে বসা তরুণ ছিলেন মদ্যপ। হয়তো নেশার চোটেই ডুবতে বসেছিলেন তিনি। তাঁকে বহু চেষ্টা করেও তরুণদল বোঝাতে পারলেন না যে নৌকো কী ভাবে ধরে রাখতে হবে। এমন সময় জলের স্রোত এবং সেই ব্যক্তির ভারে এক তরুণের নৌকোটি উল্টেও গেল। কোনও মতে তাঁকে নদীর পারে পৌঁছোনো হল। কিন্তু সেখানে পৌঁছেও মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মদ্যপ তরুণ দাঁড়াতে পারলেন না। পাথরের উপর শুয়ে রইলেন। নেশার চোটে কথা বলতে গিয়েও জড়িয়ে গেল। নৌকোয় থাকা দুই তরুণ তাঁকে বহু বার বললেন উপরে চলে যেতে। যাওয়ার সময়ই পাথরের চাঁই পেরোতে গিয়ে পড়ে গেলেন তিনি। শেষমেশ বহু কষ্টে তিনি উপরে উঠলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘সিহকঅ্যাডভেঞ্চারস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজরে পড়েছে ভিডিয়োটি। এক লক্ষ ২৬ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই ধরনের লোকজন নেশার নাম খারাপ করে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভগবান আপনাদের মঙ্গল করুক।’’

Viral Video Rishikesh Viral Story ganga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy