মুম্বইয়ের লোকাল ট্রেনের ভিড় সম্বন্ধে কমবেশি সকলেরই ধারণা রয়েছে। যাঁরা সেই ট্রেনে নিয়মিত যাতায়াত করেন তাঁরা তো জানেনই, যাঁরা করেন না তাঁরাও জানেন। ট্রেনে যখন ভিড় হচ্ছে, তখন স্টেশনেও ভিড় থাকাটাই স্বাভাবিক। সেই ভিড় ঠেলে লোকেঠাসা চলন্ত ট্রেনে উঠতে গিয়েছিলেন এক ৭০ বছর বয়সী বৃদ্ধ। পাড়েন নি। রেললাইনেই পড়ে যাচ্ছিলেন। এক ‘দেবদূত’-এর দন্য বরাতজোড়ে বেঁচে যান। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ডম্বিলি স্টেশনে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলস্টেশনে যাত্রীদের ভিড়। স্টেশন ছাড়ছে চলন্ত ট্রেন। সেই ট্রেনটিকে ধরার জন্য ভিড় ঠেলে ছুটে আসছেন এক প্রৌঢ়। ছুটে এসে প্রৌঢ় চলন্ত ট্রেনর দরজা ধরলেন। কিন্তু উঠতে আর পারলেন না। চলন্ত ট্রেনটির দরজা ধরেই প্রৌঢ়ও এগোতে লাগলেন। কিছুটা এগিয়ে আর ভারসাম্য রাখতে পারলেন না। পিছলে পড়ে গেলেন। ট্রেনের ফাঁক দিয়ে রেললাইনের ভিতর ঢুকেই যাচ্ছিলেন প্রৌঢ়। তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হন এক রেলপুলিশকর্মী। দৌড়ে এসে তিনি প্রৌঢ়কে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনেন। প্ল্যাটফর্মে শায়িত প্রৌঢ়কে হাত টেনে তুলে চলন্ত ট্রেনের পাশ থেকে সরিয়ে আনেন। প্রাণ বাঁচানোর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘জিলা.বার্তা’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। হগু নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। একদল নেটাগরিক প্রৌঢ়ের চলন্ত ট্রেন ধরতে যাওয়ার কাজটি কতটা ভুল এবং বিপজ্জনক তা নিয়ে মন্তব্য করেছেন। বহু নেটাগরিক রেলপুলিশের কাজের প্রশংসা করেছেন।