Advertisement
E-Paper

রাস্তায় ‘আর্জেন্টিনা’ ভেড়া, নীল-সাদা লোম নিয়ে ঘুরছে আমোদে! ফুটবল জ্বরে আক্রান্ত পশুরাও, ভাইরাল ভিডিয়ো

ফুটবল বিশ্বকাপ ঘিরে সেজে ওঠে বিশ্বের নানা প্রান্ত। এ বার সেই সাজে ভিড়ল এক ভেড়া। সেই ভেড়ার অনবদ্য সাজের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৮:২৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ফুটবলের মহোৎসব ফুটবল বিশ্বকাপ ঘিরে মানুষের মধ্যে উৎসাহের অন্ত নেই। যে সকল দেশ অংশ নিয়েছে, সে সমস্ত দেশের বাসিন্দাদের মধ্যে যেমন উন্মাদনা দেখা যাচ্ছে, তেমনই পিছিয়ে নেই বাকি ফুটবলপ্রেমী দেশগুলিও। ভারত এবং বাংলাদেশ যে সেই দলে উপরের দিকেই রয়েছে তা আর বলা বাকি রাখে না। এই দুই দেশের প্রায় অর্ধেক মানুষের মধ্যে দেখা যায় ব্রাজ়িল এবং আর্জেন্টিনার প্রতি প্রেম। বাকি অর্ধেক অন্যান্য দেশের জন্য গলা ফাটায়। ব্রাজ়িল এবং আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে বহু দিন ধরে। ফুটবল বিশ্বকাপ ঘিরে সেজে ওঠে বিশ্বের নানা প্রান্ত। এ বার সেই সাজে ভিড়ল এক ভেড়া। সেই ভেড়ার অনবদ্য সাজের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে বাংলাদেশে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে গায়ে আর্জেন্টিনার পতাকা বেঁধে হেঁটে যাচ্ছেন এক তরুণ। তাঁর পিছু নিয়েছে একটি ভেড়া। কিন্তু যে-সে ভেড়া নয়। এটি একটি ‘আর্জেন্টিনীয়’ ভেড়া। কারণ, অন্যান্য ভেড়ার মতো তার গায়ের পশমগুলি একরঙা নয়। কোনও এক সময় ছিল, কিন্তু এখন তাতে লেগেছে আকাশি রঙের ছোঁয়া। ভেড়ার সাদা লোমের উপর আকাশি রঙের ডোরা কেটে তাকে আর্জেন্টিনার পতাকার রূপ দেওয়া হয়েছে। ভেড়াটিকে দেখে মনে হল সে তার নতুন রূপে বেশ খুশি হয়েছে। তরুণের পিছন পিছন লেজ নাড়াতে নাড়াতে এগিয়ে চলল সে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ইয়াসির’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে বহু নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রায় সাড়ে ৮৪ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। বেশির ভাগ নেটাগরিক মন্তব্যবাক্সে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার জয়গান গেয়েছেন।

Viral Video Viral Story Football World Cup 2026 Argentina Bangladesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy