Advertisement
E-Paper

রাস্তায় প্রেমিকার হাত জোর করে ধরে রাখলেন তরুণ! ছাড়তে বলে নাগাড়ে চিৎকার তরুণীর, তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় এক যুগলের মধ্যে তুমুল হট্টগোল চলছে। রাস্তায় এক তরুণীর হাত জোর করে ধরে আছেন এক তরুণ। তরুণী বার বার ওই তরুণের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৫:২৭
Video shows couple fighting in road, no one intervening

ছবি: এক্স থেকে নেওয়া।

সমাজমাধ্যমে প্রতি দিন নানা যুগলের ভিডিয়ো ভাইরাল হয়। কখনও রোম্যান্টিক মুহূর্তের ভিডিয়ো, আবার কখনও ঝগড়া-বিবাদের ভিডিয়ো আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। তবে সম্প্রতি নেটপাড়ায় এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে রাস্তায় এক তরুণ এবং তরুণীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হতে এবং ধস্তাধস্তি করতে দেখা গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণীর হাত শক্ত করে ধরে রেখেছেন এক তরুণ। বার বার তরুণী তা ছাড়ানোর চেষ্টা করছেন। চিৎকার করছেন। কিন্তু তরুণ হাত ছাড়ছেন না। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় এক যুগলের মধ্যে তুমুল হট্টগোল চলছে। রাস্তায় এক তরুণীর হাত জোর করে ধরে আছেন এক তরুণ। তরুণী বার বার ওই তরুণের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছেন। হাত ছেড়ে দিতে বলে চিৎকার করছেন। দূরে ঠেলে দেওয়ার চেষ্টাও করছেন। কিন্তু কোনও কথায় কানে তুলছেন না তরুণ। এর পর জোর করে হাত ছাড়িয়ে এলাকা ছেড়ে চলে যান তরুণী। সঙ্গে সঙ্গে তাঁর পিছু নেয় তরুণ। পথচারীরা পুরো ঘটনাটি প্রত্যক্ষ করলেও কেউ এতে হস্তক্ষেপ করেননি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অনুজ অগ্নিহোত্রী স্বতন্ত্র’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ঘটনার নিন্দা করেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। বিষয়টিতে হস্তক্ষেপ না করার জন্য ঘটনাস্থলে উপস্থিত জনগণের সমালোচনাতেও সরব হয়েছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘রাস্তার মোড়ে এমন ঘটনা ঘটলে আমার খুব খারাপ লাগে। কারও ওপর জোর খাটানো উচিত নয়। কাউকে বোঝাতে চাইলে অন্য উপায়ও আছে। কোনও মহিলার সঙ্গে এমন আচরণ করা উচিত নয়, কারণ যা-ই হোক না কেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘প্রত্যক্ষদর্শীরা কেবল তামাশা দেখছিল। কেউ সাহায্যের চেষ্টা করেনি। সমাজে এ রকম মানুষের সংখ্যাই বেশি।’’

Viral Video Brawl Couple Relation Fight
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy