Advertisement
E-Paper

জনসমক্ষে চুরি! আপার বার্থে নিশ্চিন্তে ঘুমোনো যুবকের পকেট থেকে নিখুঁত কায়দায় ফোন সরালেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ট্রেনের কামরার ভিতরে বসে-দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। তারই মধ্যে একটি আপার বার্থে বসে ঘুমোচ্ছেন এক যুবক। ঠিক নীচে দাঁড়িয়ে এক তরুণী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৬:৪৩
Video shows a woman stealing phone from a man in train

ছবি: এক্স থেকে নেওয়া।

ট্রেন, বাস বা ভিড় বাজারে চুরির ঘটনা প্রায়ই শোনা যায়। এ সব ঘটনায় ভুক্তভোগী অনেক সময় টেরই পান না যে কখন বা কী ভাবে তাঁর টাকার ব্যাগ বা ফোন চুরি হয়ে গিয়েছে। সমাজমাধ্যমে হাতসাফাইয়ের তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দ্রুত ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ট্রেনের কামরার ভিতরে বসে-দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। তারই মধ্যে একটি আপার বার্থে বসে ঘুমোচ্ছেন এক যুবক। ঠিক নীচে দাঁড়িয়ে এক তরুণী। ঘুমন্ত যুবকের পকেট থেকে উঁকি মারছে ফোন। এর পর তরুণী এ দিক-ও দিক দেখে যুবকের পকেটে হাত ঢোকালেন। তা টের পেলেন না যুবক। এর পর এক ঝটকায় ফোন বার করে আবার স্বাভাবিক ভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে প়়ড়লেন ওই তরুণী। ভাবখানা এমন, যেন কিছুই হয়নি। অন্য দিকে, ফোন চুরির পরেও ঘুম ভাঙেনি যুবকের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি করা হচ্ছে, ভিডিয়োর সূত্র ধরেই ফোন চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘চেতন সুদিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। কেউ কেউ আবার ঘটনাটি সাজানো বলেও মন্তব্য করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বেচারা তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘুম ভাঙলে বুঝবে কী ক্ষতি হয়েছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘চোরটি কিন্তু বেশ চালাক। ভালই হাতসাফাই দেখিয়েছে।’’ তৃতীয় এক জন মন্তব্য করেছেন, ‘‘ঘটনাটি সত্যি তো? রহস্যের গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে যেন পুরোটাই সাজানো।’’

Viral Video Stealing train
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy