বাড়িতে শুভ শক্তি আনার লক্ষ্যে আমরা নানা জিনিস রেখে থাকি। শাস্ত্রেও এমন নানা জিনিসের হদিস রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল কামধেনুর মূর্তি। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে এই গরুর মূর্তি রাখার বিভিন্ন গুণাগুণ রয়েছে। শাস্ত্র তেমনটাই জানাচ্ছে। কিন্তু সেটি নির্দিষ্ট দিকে রাখতে হবে। অন্যথায় ফলপ্রাপ্তি হয় না। বাড়িতে কামধেনুর মূর্তি রাখলে কেমন ফলপ্রাপ্তি হয় এবং সেটি কোন দিকে রাখা উচিত, জেনে নিন।
কামধেনুর মূর্তি রাখার ফলাফল:
- সন্তানের মঙ্গল কামনায় বাড়িতে কামধেনুর মূর্তি রাখা যেতে পারে। এই মূর্তি রাখার ফলে সন্তানসুখ লাভ করা যায় বলে বিশ্বাস। সন্তানের উন্নতির পথ প্রশস্ত হয়। সে নানা ক্ষেত্র থেকে সফলতা লাভ করতে পারে।
- জীবনে আর্থিক উন্নতি আনতেও কামধেনুর মূর্তি রাখা যেতে পারে। বাড়ি বা অফিস, যে কোনও ক্ষেত্রে কামধেনুর মূর্তি রাখা যেতে পারে। এর ফলে আর্থিক সচ্ছলতা আসে। অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
আরও পড়ুন:
বাড়িতে কামধেনুর মূর্তি রাখলে কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে?
- বাড়ির যে স্থানে কামধেনুর মূর্তি রাখবেন, সেই স্থানটি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।
- মূর্তিটিকে নিয়মিত পুজো করতে হবে। অন্যথায় সুফল প্রাপ্তি হবে না।
আরও পড়ুন:
কামধেনু মূর্তি কোন দিকে রাখা উচিত?
বাড়ি হোক বা অফিস, কামধেনুর মূর্তি রাখার উপযুক্ত স্থান হল বাড়ির উত্তর-পূর্ব দিক বা ঈশান কোণ। এই অঞ্চলটি কামধেনুর মূর্তি রাখার জন্য উপযুক্ত। এর ফলে জীবন ইতিবাচক শক্তিতে ভরে উঠবে।