আমাদের যে কোনও কাজের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে বিভিন্ন গ্রহ। জ্যোতিষশাস্ত্র তেমনটাই দাবি করে। কিন্তু সে দাবি অনেকেই মানেন না। উল্টে হেসে উড়িয়ে দেন। কুসংস্কারেরও আখ্যা দেন। কিন্তু আমরা মানি চাই না মানি, গ্রহদের কারসাজিতেই আমাদের জীবনে সব কিছু হয়। গ্রহেরা দুর্বল থাকলে যেমন নানা সমস্যার সম্মুখীন হতে হয়, তেমনই গ্রহদের অবস্থান ভাল হলে আমরা নানা দিক থেকে সুফল লাভ করি। গ্রহদের খারাপ অবস্থান বোঝা সহজ বিষয় নয়। এর জন্য জন্মছকের বিচার করা জরুরি। সে কাজ সাধারণ মানুষ পারেন না। তার জন্য ছুটে যেতে হয় জ্যোতিষীর কাছে। কিন্তু সব সময় সকলের পক্ষে জ্যোতিষীর কাছে ছুটে যাওয়া সম্ভব হয় না। এ ক্ষেত্রে নখ দেখেও বলা সম্ভব কার কোষ্ঠীতে কোন গ্রহ খারাপ অবস্থায় রয়েছে। কী ভাবে, জেনে নিন।
আরও পড়ুন:
নখ দেখে কী উপায়ে দুর্বল গ্রহদের চিহ্নিত করা যায়?
বুধ: শাস্ত্র জানাচ্ছে, কোষ্ঠীতে বুধ দুর্বল হলে নখ গোলাকার প্রকৃতির হয়। তাতে হালকা সবুজাভ আভাও নাকি দেখতে পাওয়া যায়।
রাহু: রাহু যদি দুর্বল থাকে তা হলে নখ কোনও আঘাত ছাড়াই নীলচে হয়ে যায়। সেটিকে দেখতেও স্বাভাবিকের তুলনায় বেশি চওড়া লাগে। তেমনটাই মনে করছে শাস্ত্র।
শুক্র: ছোট্ট এবং অতিরিক্ত সাদাটে নখকে শাস্ত্র দুর্বল শুক্রের লক্ষণ বলে চিহ্নিত করছে।
আরও পড়ুন:
বৃহস্পতি: নখ যদি অস্বাভাবিক ছোট বা লম্বা হয় এবং তাতে যদি হলুদাভ আভা দেখা যায় তা হলে বুঝতে হবে কোষ্ঠীতে বৃহস্পতির স্থান দুর্বল। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র।
কেতু: অত্যন্ত লম্বা এবং সরু নখ দুর্বল কেতুর লক্ষণ। নখে বাদামি আভা দেখা গেলেও বুঝতে হবে কেতুর অশুভ ফল আপনার উপরে পড়ছে। শাস্ত্র সেই মতই দিচ্ছে।
শনি: শাস্ত্রমতে, মাঝারি আকৃতির নখে কালচে আভা দেখা গেলে বুঝতে হবে শনি কোষ্ঠীতে খারাপ অবস্থানে রয়েছে।