আইনি ঝামেলা বড় খারাপ জিনিস। অনেকের ক্ষেত্রে তা সহজেই মিটে গেলেও, বেশির ভাগ মানুষের ক্ষেত্রে বছর পেরিয়েও তা মিটতে চায় না। এ ক্ষেত্রে যাঁরা প্রকৃত দোষী তাঁদের জন্য বিষয়টি উপযুক্ত হলেও, যাঁরা অকারণে ফেঁসে যান তাঁদের ক্ষেত্রে বিষয়টি খুবই সমস্যার। দিনের পর দিন এই ঝামেলা বয়ে বেড়াতে গিয়ে অর্থসঙ্কটের মুখেও পড়তে হয়। এরই সঙ্গে মানসিক চাপও বৃদ্ধি পায়। তাই আইনি সমস্যা থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়, ততই মঙ্গল। শাস্ত্রে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়ের কথাও বলা রয়েছে। মানতে হবে সহজ কিছু টোটকা। সেগুলি কী, জেনে নিন।
আরও পড়ুন:
আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় দু’টি কী?
- কোষ্ঠীতে সূর্য নীচস্থ থাকলে আইনি সমস্যা পিছু ছাড়ে না বলে জানাচ্ছে শাস্ত্র। সেই কারণে আইনি সমস্যায় ফেঁসে থাকলে প্রতি দিন সকালে সূর্যপ্রণাম করা আবশ্যিক। প্রতি দিন ঘুম থেকে উঠে সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করুন। আইনি সমস্যা থেকে শীঘ্র মুক্তি পেতে সুবিধা হবে।
আরও পড়ুন:
- শনিবার সাতটা রসুন, সাতটা গোলমরিচ এবং সাতটা আলপিন নিন। এ বার রসুন এবং গোলমরিচগুলো একসঙ্গে কিছু ক্ষণ ফোটান। তার পর সেগুলি আলপিনে গেঁথে দিন। কোনও নির্জন স্থানে গিয়ে মাটি খুঁড়ে আপনার বিপক্ষে যে আছে তাঁকে হারিয়ে ফেলেছেন এই মনোভাব নিয়ে সেগুলি পুঁতে দিন। দেখবেন, মামলা কিছু দিনের মধ্যেই মিটে যাচ্ছে।