অম্বুবাচী শব্দের অর্থ জলবৃদ্ধি। সূর্যদেব রাশিচক্রের আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে বর্ষাকাল শুরু হয়। সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থানকালে ধরিত্রীমাতা (পৃথিবী) ঋতুমতী হন। সময়ের হিসাবে বলতে গেলে, সূর্য রাশিচক্রের মিথুন রাশির ৬ ডিগ্রি ৪০ মিনিট থেকে ১০ ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ ৩ ডিগ্রি ২০ মিনিট সময়কালে ধরিত্রীমাতা ঋতুমতী হন। এই সময় ধরিত্রীমা সিক্ত এবং উর্বরা হয়ে ওঠেন। শাস্ত্রমতে এই সময়কাল অম্বুবাচী।
আরও পড়ুন:
শাস্ত্রমতে অম্বুবাচী প্রবৃত্তি হইতে নিবৃত্তিকাল, অর্থাৎ অম্বুবাচী চলাকালে সব রকম মাঙ্গলিক এবং শুভ কর্ম, যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষিকার্য সংক্রান্ত কোনও কাজ এই সময় করা হয় না। নিবৃত্তির পর, অর্থাৎ চতুর্থ দিন থেকে কোনও বাধা থাকে না। সতীপীঠের অন্যতম পীঠ দেবী কামাখ্যার মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়।
আগামী ৭ আষাঢ়, ২২ জুন, সোমবার অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)–
বাংলা– ৭ আষাঢ়, সোমবার।
ইংরেজি– ২২ জুন, সোমবার।
সময়– দুপুর ১২টা ১৬ মিনিট।
অম্বুবাচী নিবৃত্তি (শেষ)-
১০ আষাঢ়, বৃহস্পতিবার।
২৫ জুন, বৃহস্পতিবার।
সময়- রাত ১২টা ১৮ মিনিট।
আরও পড়ুন:
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে-
অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)–
বাংলা– ৭ আষাঢ়, সোমবার।
ইংরেজি– ২২ জুন, সোমবার।
সময়– রাত ৯টা ৮ মিনিট ৩৭ সেকেন্ড ।
অম্বুবাচী নিবৃত্তি (শেষ)-
১১ আষাঢ়, শুক্রবার।
২৬ জুন, শুক্রবার।
সময়- সকাল ৯টা ৩২ মিনিট ১৫ সেকেন্ড।
সূর্য (রবি) নক্ষত্র পরিবর্তন করে মৃগশিরা থেকে আদ্রা নক্ষত্রে গমন করবে ২২ জুন, সোমবার ভারতীয় সময় বেলা ১২টা বেজে ২৬ মিনিটে।