ঘরের নিত্য দিনের কাজে পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি সাধারণ বিষয়। কিন্তু অনেক সময় বাড়ির কাজ করার সময় সামান্য অসতর্কতাও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী তাঁর দৈনন্দিন কাজের অংশ হিসাবে ফ্রিজ় পরিষ্কার করছিলেন। চালু ছিল ফ্রিজটি। কিন্তু তিনি বিন্দুমাত্র আঁচ করতে পারেননি যে এতে কোনও বিপদ লুকিয়ে থাকতে পারে। কিন্তু কী সেই বিপদ? সেই ঘটনার ভিডিয়োই ভাইরাল হয়েছে। যদিও ঘটনাটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরে ফ্রিজ় পরিষ্কার করছেন এক তরুণী। চালু রয়েছে খাবার-পানীয় ঠান্ডা রাখার যন্ত্রটি। ফ্রিজ়ের প্রতিটি তাক ঘষে ঘষে পরিষ্কার করছেন তিনি। কিন্তু ভেজা কাপড় দিয়ে ‘ডিপ ফ্রিজ়’-এ হাত দিতেই তড়িদাহত হন ওই তরুণী। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন মাটিতে। আর উঠে দাঁড়াতে পারেননি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে ওই তরুণী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কতটা আহত হয়েছেন, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রূপালি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ফ্রিজ় পরিষ্কারের আগে যন্ত্রটির সুইচ বন্ধ করা এবং প্লাগ খুলে ফেলার পরামর্শ দিয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘নিরাপত্তা সবার আগে। বৈদ্যুতিন যন্ত্র পরিষ্কারের সময় সামান্য অসতর্কতাও প্রাণঘাতী হতে পারে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘তরুণী কেমন আছেন কে জানে? ওঁর সুস্থতা কামনা করি। তবে যে কোনও বৈদ্যুতিন যন্ত্রের প্লাগ খুলে নিয়ে তা পরিষ্কার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।’’
আরও পড়ুন:
-
ট্রেনের আপার বার্থ থেকে ক্যামেরাবন্দি হচ্ছিলেন, বুঝতে পেরে ঊর্ধ্বাঙ্গ ওড়নায় ঢাকলেন তরুণীরা! ভাইরাল ভিডিয়োয় হইচই
-
খারাপ ‘ফর্ম’ কাটিয়ে শীঘ্রই ঊর্ধ্বমুখী হবে সোনার বাজার, ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে হলুদ ধাতুর দাম! বলছে রিপোর্ট
-
স্ত্রীকে অন্যের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে বিয়ে দিলেন যুবক! পাত্র-পাত্রীর অবস্থা দেখে হেসে খুন গ্রামবাসীরা, ভাইরাল ভিডিয়ো