Advertisement
E-Paper

স্পা সেন্টারে তরুণীর অঙ্গ স্পর্শ করে অভব্য আচরণ উর্দিধারী পুলিশের! ভিডিয়ো ছড়াতেই নিন্দার ঝড়, উঠল তদন্তেরও দাবি

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্পা সেন্টারের ভিতরে তিন জন দাঁড়িয়ে রয়েছেন। একজন হরিয়ানা পুলিশের উর্দি পরে, অপরজনকে সাধারণ নিরাপত্তারক্ষীর পোশাকের মতো দেখতে একটি সাদা শার্ট ও কালো প্যান্ট পরা অবস্থায় দেখা গিয়েছে। লাল টপ ও কালো জিন্‌স পরা এক তরুণীকে তাঁদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৩:৩৫

ছবি: সংগৃহীত।

স্পা সেন্টারের ভিতরে এক তরুণীকে অশালীন ভাবে স্পর্শ করতে দেখা গেল এক পুলিশকর্মীকে। পাশে দাঁড়িয়ে ছিলেন সাধারণ এক জন নিরাপত্তারক্ষী। অভিযোগ, হরিয়ানা পুলিশের উর্দিধারী ওই পুলিশকর্মী কথা বলতে বলতে মুখোমুখি দাঁড়িয়ে থাকা এক তরুণীর অঙ্গ স্পর্শ করেছেন। হরিয়ানার ফরিদাবাদের এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি করেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্পা সেন্টারের ভিতরে তিন জন দাঁড়িয়ে রয়েছেন। একজন হরিয়ানা পুলিশের উর্দি পরে, অপরজনকে সাধারণ নিরাপত্তারক্ষীর পোশাকের মতো দেখতে একটি সাদা শার্ট ও কালো প্যান্ট পরা অবস্থায় দেখা গিয়েছে। লাল টপ ও কালো জিন্‌স পরা এক তরুণীকে তাঁদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। পুলিশকর্মীকে হাসতে হাসতে ও কথা বলতে বলতে তরুণীকে অশালীন ভাবে স্পর্শ করতে, তাঁর চুল সরিয়ে দিতে এবং ঘাড়ের কাছে হাত দিতে দেখা গিয়েছে বলে অভিযোগ। পাশে থাকা ব্যক্তিও তাঁদের কথোপকথনে যোগ দেন।

ভিডিয়োটি ‘ফরিদাবাদনিউজ.লাইভ’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বেঁধেছে। বেশ কয়েক জন নেটমাধ্যম ব্যবহারকারী পুলিশের উর্দি পরা ব্যক্তির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিডিয়ো আসল প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। যদিও ভিডিয়োয় থাকা ব্যক্তিদের পরিচয় কিংবা কোন তারিখে এটি রেকর্ড করা হয়েছিল, সে বিষয়ে এখনও কোনও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ভিডিয়োয় থাকা ব্যক্তি প্রকৃত পুলিশকর্মী, না কি ছদ্মবেশে থাকা কেউ, তা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন নেটাগরিকেরা। ভাইরাল হওয়া এই ফুটেজটির বিষয়ে হরিয়ানা পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Faridabad Spa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy