Advertisement
E-Paper

এ বার পাসপোর্ট-ভিসা যাচাই করা হবে হলদিয়া বন্দরেও! অভিবাসন পরীক্ষাকেন্দ্র গড়ছে কেন্দ্র

এত দিন দেশের উপকূলরেখা বরাবর ৪০টি বন্দরে অভিবাসন পরীক্ষাকেন্দ্র ছিল। এ বার ৪১তম কেন্দ্র হিসাবে সেই তালিকায় যুক্ত হতে চলেছে হলদিয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৩:১২
হলদিয়া বন্দরে অভিবাসন পরীক্ষাকেন্দ্র গড়ছে কেন্দ্র।

হলদিয়া বন্দরে অভিবাসন পরীক্ষাকেন্দ্র গড়ছে কেন্দ্র। —প্রতিনিধিত্বমূলক ছবি।

এ বার হলদিয়া বন্দরে অভিবাসন পরীক্ষাকেন্দ্র বা ইমিগ্রেশন চেকপোস্ট তৈরি করছে কেন্দ্র। অর্থাৎ, এ বার থেকে এই বন্দরেও পাসপোর্ট-ভিসা যাচাই করবেন অভিবাসন দফতরের আধিকারিকেরা।

এত দিন দেশের উপকূলরেখা বরাবর ৪০টি বন্দরে অভিবাসন পরীক্ষাকেন্দ্র ছিল। এ বার ৪১তম কেন্দ্র হিসাবে সেই তালিকায় যুক্ত হতে চলেছে হলদিয়া।

কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, অভিবাসন এবং বিদেশি আইন, ২০২৫ অনুযায়ী হলদিয়া বন্দরে এই অভিবাসন পরীক্ষাকেন্দ্র গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হলদিয়া বন্দরে প্রচুর পণ্যবাহী জাহাজ ঢোকে এবং বেরোয়। সেই সমস্ত জাহাজে থাকেন বিভিন্ন দেশের নাগরিকেরাও। এত দিন পণ্য খালি করে জাহাজগুলি ফিরে যেতে। জাহাজে থাকা নাবিক বা কর্মীদের হলদিয়া বন্দর হয়ে ভিতরে ঢোকার অনুমতি ছিল না। এ বার তাঁরা প্রয়োজনীয় পরিচয়পত্র দেখিয়ে ভিতরে ঢুকতে পারবেন। জাতীয় সুরক্ষার স্বার্থেই তাই হলদিয়া বন্দরে নাগরিকদের পরিচয়পত্র যাচাই জরুরি বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক।

Haldia Immigration Check Post
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy