GKCIET Admission 2025

ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয় পড়ার সুযোগ মালদহের কেন্দ্রীয় কলেজে, আসনসংখ্যা ৬০

প্রতিষ্ঠানের ডিপ্লোমা কোর্স ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (ডব্লিউবিএসসিটিভিইএসডি) দ্বারা স্বীকৃত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৯
Share:

জিকেসিআইইটি। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে ডিপ্লোমার সুযোগ দিচ্ছে মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-তে। প্রতিষ্ঠানের তরফে চতুর্থ দফায় পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রের অর্থপুষ্ট এই প্রতিষ্ঠানের তরফে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে পড়ুয়াদের থেকে।

Advertisement

প্রতিষ্ঠানের ডিপ্লোমা কোর্স ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (ডব্লিউবিএসসিটিভিইএসডি) দ্বারা স্বীকৃত। যে সমস্ত বিষয়ে ডিপ্লোমা করা যাবে, সেগুলি হল— ১। সিভিল ইঞ্জিনিয়ারিং, ২। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ৩। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৪। ফুড প্রসেসিং টেকনোলজি এবং ৫। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।

ডিপ্লোমা কোর্সগুলির মেয়াদ তিন বছর। প্রতি বিষয়ে ভর্তির জন্য আসনসংখ্যা ৬০।

Advertisement

কোর্সে ভর্তির জন্য আবেদনকারীদের দশমের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে তাঁদের জন্য কোনও বয়সসীমা বেঁধে দেওয়া হয়নি।

ইচ্ছুক পড়ুয়ারা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারেন। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য নির্ধারিত আবেদনমূল্য যথাক্রমে ৫০০ এবং ১০০০ টাকা। বিশেষ ভাবে সক্ষমদের জন্য থাকবে ছাড়। আগামী ১৫ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement