JU Recruitment 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষকের খোঁজ, অর্থ জোগাবে বিদেশি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগে গবেষণার কাজ হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:৩৪
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গবেষক নিয়োগ করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে গবেষণার কাজ হবে। এ জন্য অর্থ সাহায্য করবে একটি বিদেশি বিশ্ববিদ্যালয়। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। পড়ুয়াদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগে গবেষণার কাজ হবে। গবেষণার কাজের জন্য অর্থ সাহায্য করবে সিঙ্গাপুরের নানয়িয়াং টেকনোজিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিয়েন এনভায়রনমেন্টাল ফেলোশিপ।

প্রকল্পের জন্য একজন সোশ্যাল সার্ভেয়ার নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে প্রাথমিক ভাবে তিন মাস। এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির ফেলোশিপ হবে মাসে ৫০০০ টাকা।

Advertisement

প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হলে প্রকল্পে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। এ ছাড়া, ভূগোলে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

আগামী ১০ নভেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এ জন্য প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement