এই সপ্তাহে ব্যবসায় কোনও নতুন যোগাযোগ হতে পারে। সামান্য আর্থিক উন্নতির সম্ভাবনা।
সন্তানের জন্য কোনও সুসংবাদ লাভ। প্রেমের যোগাযোগে অনুকূল পরিস্থিতি। কোনও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সামান্য আয় বাড়লেও ব্যয় খুব বাড়বে। পাওনা টাকা আদায়ের সময় অশান্তি। তার জন্য নৈরাশ্য বাড়বে। বাড়ির ব্যাপারে অযথা দুশ্চিন্তায় ভুগবেন। এই সপ্তাহে আর্থিক টানাটানি চলবে। তবে সামনেই কোনও আশার আলো দেখতে পাবেন। প্রেমের সম্পর্কে আনন্দ থাকবে।