সপ্তাহের শুরুতে সামান্য শারীরিক অসুস্থতা থাকতে পারে। ব্যবসায় আর্থিক ক্ষেত্র অনুকূলে।
হঠাৎ কোনও সমস্যা বিচলিত করতে পারে। বসের কোনও কথা আত্মসম্মানে আঘাত হানতে পারে। সংসারের জন্য অতিরিক্ত ব্যয় হবে। ব্যবসায় একটু আর্থিক টান। বাড়ির কাজের জন্য কোনও নতুন দ্রব্য কেনাকাটা। বাড়িতে অতিথির আগমন। অফিসে শত্রুতার সম্মুখীন। এই সময় যোগাযোগগুলো আশাপ্রদ হবে না। খরচ বাড়বে অতি মাত্রায়। আত্মীয়প্রীতিতে বাধা। প্রতিবেশী কারও জন্য দুশ্চিন্তা ভোগ।