সামান্য শারীরিক কষ্ট দেখা দিলেও সপ্তাহটা আনন্দের মধ্যেই কাটবে। ব্যবসায় অপ্রত্যাশিত অর্থ লাভ।
বাড়িতে ব্যয়বৃদ্ধি। ছোটখাটো আঘাত থেকে সাবধান থাকার দরকার। কারও কোনও অনুরোধ রক্ষা করতে ধার দিতে হতে পারে। ধর্মীয় কাজে শান্তি পাবেন। সপ্তাহের শেষের দিকে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে। উৎসাহ থাকবে কর্মক্ষেত্রে। শেষে সামান্য আয় বাড়বে। কোনও ব্যাপারে উত্তেজনা বৃদ্ধি পাবে। বন্ধুর পরামর্শে উপকৃত হবেন। কোনও কাজের জন্য অফিসে প্রশংসা লাভ।