নতুন কাজের কোনও প্রচেষ্টায় সাফল্য লাভ। সপ্তাহের শুরুতে শরীর ভাল থাকবে না।
মনটা অস্থির হয়ে থাকতে পারে। অফিসে কোনও বিবাদ হতে পারে। বাড়িতে কোনও খবরে উৎসাহিত হবেন। প্রেমিকার বিরূপ মন্তব্য মনে আঘাত আনবে। সন্তানের স্কুলে আমন্ত্রিত হতে পারেন। স্ত্রীর জন্য উত্তেজনা ও অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের শেষের দিকে অপ্রত্যাশিত আর্থিক যোগাযোগ। ব্যবসার ক্ষেত্রে সাময়িক বচসা ও অশান্তি দেখা দিলেও আয় ভাল হবে।