সপ্তাহের শুরুটা আংশিক অনুকূল। ব্যবসায় সামান্য অর্থাগম।
নতুন কোনও কাজের জন্য উৎসাহিত হবেন। প্রেমের ব্যাপারে হঠাৎ কোনও কারণে মনের উপর চাপ সৃষ্টি হবে। সম্পূর্ণ সপ্তাহটা শরীর খারাপের মধ্যে কাটবে। ব্যবসায় দুর্ভাবনা থাকলেও অর্থাগম হবে। অফিসে বসের সঙ্গে মতবিরোধ ও মনোমালিন্য। পেশায় অপ্রত্যাশিত কোনও সুযোগ লাভ। সন্তানের কোনও খবরে উৎসাহিত বোধ করবেন। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার আলোচনা। কমবেশি আর্থিক উন্নতি। শেয়ারে অপ্রত্যাশিত অর্থাগম।