সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। অর্থলাভ খুব ভাল হবে।
অংশীদারি ব্যবসায় নতুন ব্যক্তির আগমন। ধর্মালোচনায় আগ্রহ বৃদ্ধি। পেশাক্ষেত্রে হঠাৎ কোনও সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে ছোটখাটো কোনও পূজাপাঠ হতে পারে। মধ্য ভাগে শারীরিক ও মানসিক চাপ বাড়বে। বাড়ির কোনও কাজে অর্থব্যয় হবে, তার জন্য সামান্য আর্থিক টানাটানি। শেষের দিকে শারীরিক অবস্থা ভাল যাবে না। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। উদ্বেগের মধ্যেও অর্থাগম অক্ষুণ্ণ থাকবে।