বিজেপির রাজ্য নেতারা আড়ালে-আবডালে বলছেন ‘কার্পেট বম্বিং’। অর্থাৎ, প্রতিপক্ষের উপর আকাশ থেকে ভারী মাত্রায় বোমাবর্ষণ। পশ্চিমবঙ্গে প্রচারাভিযানের ‘ওজন’ বিজেপি যে পর্যায়ে নিয়ে গিয়েছে, রূপকার্থে তাকে তৃণমূলের উপরে ‘বোমাবর্ষণ’ বললে ভুল হয় না বলে অনেকে মনে করছেন। সে সব ‘বোমা’ যে আকাশ থেকেই বর্ষিত হচ্ছে, তা আক্ষরিক অর্থেই সত্যি। কারণ, প্রতিদিন যত বেশি সম্ভব কর্মসূচিতে ‘তারকা প্রচারক’দের পাঠানোর তাগিদে ঢালাও হেলিকপ্টারের বন্দোবস্ত হয়েছে। আকাশপথে রাজ্য চষে ফেলছেন বিজেপি নেতারা। প্রচারপর্বের শেষ পর্যায়ে পৌঁছে গতি আরও বাড়াতে অমিত শাহ নিজের জন্য বরাদ্দ হেলিকপ্টারটিও অন্যদের জন্য মাঝেমধ্যে ছেড়ে দিচ্ছেন।
যেমন শনিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যবহার্য হেলিকপ্টারটি বরাদ্দ করা হয়েছিল কেন্দ্রীয় শিক্ষা ও উত্তরপূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের জন্য। প্রথম দফার ভোটের আগে সুকান্ত উত্তরবঙ্গেই বেশি সময় দিয়েছেন। সেখানেও তাঁর জন্য দল হেলিকপ্টারের ব্যবস্থা রেখেছিল। প্রথম দফার ভোট সেরে দক্ষিণবঙ্গে ফেরার পরেও তিনি কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলিতে আকাশপথেই যাচ্ছিলেন। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বা কেন্দ্রীয় স্তর থেকে আসা তারকা প্রচারকদের জন্যও একই ব্যবস্থা হচ্ছিল। কিন্তু দক্ষিণবঙ্গে প্রচারের শেষ তিন দিনে বিজেপি এমন ‘তারকার মেলা’ বসিয়েছে, যে শাহকেও অবসরে নিজের কপ্টার ছেড়ে দিতে হচ্ছে।
শনিবার শাহের জনসংযোগ কর্মসূচি নির্ধারিত ছিল দুপুরের পর থেকে। পৌনে তিনটেয় পূর্ব বর্ধমানের জামালপুরে প্রথম জনসভা। বিকেলে হাওড়ার শ্যামপুরে জনসভা। তার পরে হাওড়ার রামরাজাতলা এবং দক্ষিণ কলকাতার রানিকুঠিতে রোড শো। কলকাতা থেকে জামালপুর হেলিকপ্টারে পৌঁছতে বড়জোর আধ ঘণ্টা সময় লাগে। তাই বেলা পৌনে তিনটেয় সভা থাকলে দুপুর ২টো ১৫ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে ওড়াই যথেষ্ট। অতএব শাহের জন্য বরাদ্দ হেলিকপ্টার শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরাদ্দ করে দেওয়া হয় সুকান্তের জন্য।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভারতীয় বায়ুসেনার তিনটি হেলিকপ্টার এখন কলকাতা বিমানবন্দরেই রয়েছে। প্রধানমন্ত্রী যে দিনগুলিতে পশ্চিমবঙ্গে থাকছেন, সে সব দিনে আরও দু’টি করে হেলিকপ্টার বিমানবন্দরে এনে রাখা হয় ‘স্ট্যান্ডবাই’ হিসাবে। অর্থাৎ, যে তিনটি কপ্টারের বহর নিয়ে তিনি যাতায়াত করেন, তার মধ্যে কোনওটিতে সমস্যা থাকলে যাতে তৎক্ষণাৎ বিকল্পের ব্যবস্থা করা যায়। শনিবার প্রধানমন্ত্রী কলকাতায় ছিলেন না-বলে অতিরিক্ত দু’টি হেলিকপ্টার বিমানবন্দরে এনে রাখা হয়নি। বাকি তিনটি বিমানবন্দরের টারম্যাকে অপেক্ষায় ছিল। কিন্তু সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার কারণে সেগুলি অন্য কারও জন্য বরাদ্দ করার অবকাশ ছিল না।
নিরাপত্তার কথা মাথায় রেখেই শাহের হেলিকপ্টারও সাধারণত আলাদা রাখা হয়। অন্য কাউকে তা দেওয়া হয় না। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে এ ধরনের প্রোটোকল বা নিরাপত্তাজনিত বিধিনিষেধের গেরো যাতে প্রচারাভিযানের গতিরোধ না-করে, শাহ সে বিষয়ে সতর্ক। তাই নিজের জন্য বরাদ্দ হেলিকপ্টারটি তিনি বসিয়ে রাখার পক্ষপাতী নন। শাহের মতো সুকান্তেরও শনিবার চারটি কর্মসূচি ছিল। সবক’টিই রোড শো। প্রথমে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এবং মেমারিতে। তার পরে কলকাতায় ফিরে বেহালা পশ্চিম এবং কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে। সকাল সাড়ে ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান সুকান্ত। টারম্যাকে পৌঁছে বুঝতে পারেন, এত দিন যেটিতে যাতায়াত করেছেন, এটি সেই হেলিকপ্টার নয়। নতুন এবং আধুনিক সুবিধাযুক্ত। উড়ান শুরুর আগে পাইলট যখন সওয়ারিদের নিয়মমাফিক ‘ব্রিফ’ করছেন, তখন জানা যায় যে, যানটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্যই এসেছে এবং সেটি একেবারেই নতুন।
১০টা ২০ নাগাদ কলকাতা থেকে উড়ে ১০টা ৪৮ মিনিটে খণ্ডঘোষ পৌঁছোন সুকান্ত। সেখানকার রোড শো সেরে আবার হেলিপ্যাড এবং আকাশপথে মেমারি। তখন কাঁটায় কাঁটায় সাড়ে ১২টা। ওই সময়ের মধ্যেই হেলিকপ্টার ছেড়ে দেওয়ার কথা ছিল সুকান্তের। তাই তাঁকে মেমারিতে নামিয়ে সেটি কলকাতা ফিরে আসে শাহকে নিয়ে জামালপুর রওনা দেওয়ার জন্য। আর মেমারির কর্মসূচি সেরে সড়কপথে বিকেলের মধ্যেই কলকাতা ফিরে আসেন সুকান্ত।
শনিবার শাহ ছাড়াও বিজেপির কেন্দ্রীয় স্তর থেকে আসা একঝাঁক ‘ওজনদার’ নাম দক্ষিণবঙ্গ চষে বেড়িয়েছেন। রাজনাথ সিংহ, জেপি নড্ডা, নিতিন নবীন, হিমন্ত বিশ্বশর্মা, স্মৃতি ইরানি, মনোজ তিওয়ারি তাঁদের মধ্যে উল্লেখযোগ্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঘন ঘন যাওয়া আসা করছেন। তাই প্রচারের ‘স্লগ ওভারে’ বিজেপিতে হেলিকপ্টারের চাহিদা তুঙ্গে। পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হচ্ছে ‘শাহি’ প্রোটোকলকেও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত স্থিতাবস্থা বা প্রতিষ্ঠানবিরোধী হয়। অর্থাৎ, ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। তবে দীর্ঘলালিত এই ধারণার প্রতিযুক্তিও ছিল। তৃণমূলের তরফে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও এ রাজ্যে তা শাসকের পক্ষেই গিয়েছে বরাবর। বিজেপির পাল্টা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সে বারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে হয়রানিকে প্রচারে হাতিয়ার করেছিল তৃণমূল, তা কাজে এল না। পশ্চিমবঙ্গবাসী ভোট দিলেন বিজেপির পক্ষেই। ফলে এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।
-
পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আরএন রবি, ইস্তফা না-দিলেও মমতা এখন ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী! রাজ্য কার?
-
বিজেপি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী মোদী! রাজ্যে প্রচারে এসে দিয়ে গিয়েছিলেন কথা
-
ভোট-পরবর্তী গোলমালে রুজু ২০০ এফআইআর! কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি পাকাতে চাইছেন: ডিজি সিদ্ধনাথ
-
‘কমিশন ১০টি গণনাকেন্দ্রের ছয় ঘণ্টার ফুটেজ দিক, দেখাক কিছু হয়নি, আমি মেনে নেব এটাই জনাদেশ’! চ্যালেঞ্জ অভিষেকের
-
৪৫ শতাংশের বেশি ভোট পেয়ে রাজ্যে ২০৭টি আসনে জয় পেল বিজেপি! ৮০টি আসনে জয়ী তৃণমূল, তাদের ভোটের হার কত