E-Paper

নাট্য-চর্চায় কেন্দ্র, আশ্বাস বিজেপির

রাজ্যে বিধানসভা ভোটের জন্য বিজেপির ‘সঙ্কল্প পত্র’ শুক্রবার কলকাতায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছেন শাহ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৯:০৬
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।

বিজেপির সঙ্গে বাংলার সংস্কৃতির সম্পর্ক নেই বলে বারংবার আক্রমণ করে থাকে তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল। এ বারের বিধানসভা ভোটের আগে সেই তকমা মুছে ফেলতে তৎপর হয়েছে বিজেপি। সেই সূত্রেই এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশ্বাস, বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়লে পুণের ফিল্ম ইনস্টিটিউটের ধাঁচে নাট্য-চর্চা ও প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠান গড়া হবে।

রাজ্যে বিধানসভা ভোটের জন্য বিজেপির ‘সঙ্কল্প পত্র’ শুক্রবার কলকাতায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছেন শাহ। সেই ইস্তাহারে ক্ষেত্র ও বিষয় ধরে নানা প্রতিশ্রুতির পাশাপাশি নাট্য-চর্চা নিয়েও আশ্বাস দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, কলকাতায় নাট্যপ্রেমীদের কথা এবং নাটকের মঞ্চ ও সুযোগ, পরিসর বাড়ানোর বিষয়টি শাহের কাছে পৌঁছে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই ব্যাপারে কেন্দ্রীয় সহায়তার আর্জিও জানিয়েছিলেন। তার প্রেক্ষিতেই দলের পরিকল্পনার কথা তাঁদের জানিয়ে গিয়েছেন শাহ। আশ্বাস দিয়েছেন, স্বীকৃত নাট্যদল বা গোষ্ঠীর জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথাও তাঁদের পরিকল্পনায় থাকছে। বিজেপি নেতাদের মতে, নাট্য-চর্চার কেন্দ্র হিসেবে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও গুজরাত এখনও অগ্রগণ্য। বাংলার সেই শিল্পের জন্য সরকারি স্তরে কিছু পদক্ষেপ প্রয়োজন। দলের রাজ্য সভাপতি শমীকের কথায়, ‘‘পুণের ফিল্ম ইনস্টিটিউটের মতো নাটকের জন্যও ইনস্টিটিউট গড়ার কাজে হাত দেবে বিজেপির সরকার এলে। নাট্যদল ও গোষ্ঠীর জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে আশ্বাস দিয়েছেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Amit Shah theatre artist

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy