Advertisement
E-Paper

জোট বাঁধছে সূর্য-বুধ, তিন রাজযোগের ‘পরশপাথরে’ পাঁচ রাশির ভাগ্য মুড়বে সোনায়! জ্যাকপট পাবেন কোন কোন রাশি?

২৯ জুন পর্যন্ত বিশেষ কয়েকটি রাশির কর্মক্ষেত্রে রকেটগতিতে উত্থান হওয়ার সুযোগ খুলে যাবে। সাফল্য ধরা দেবে হাতের মুঠোয়। পদোন্নতি ও অর্থভাগ্য উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে পাঁচ রাশির জাতক-জাতিকাদের।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৪:১৩

চলতি মে মাস ও আগামী জুন মাসে তৈরি হতে চলেছে একসঙ্গে তিনটি বিশেষ যোগ। জ্যোতিষশাস্ত্র মতে, আগামী ৬০ দিনের জন্য সূর্য, মঙ্গল এবং বুধ মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করবে। এর ফলে বুধাদিত্য যোগ, মঙ্গলাদিত্য রাজযোগ এবং ত্রিগ্রহ যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন একাধিক প্রভাবশালী গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করে বা একে অপরের সঙ্গে যুক্ত হয়, তখন বিশেষ কিছু রাশির জন্য উন্নতির দরজা হাট করে খুলে যায়।

২৯ জুন পর্যন্ত বিশেষ কয়েকটি রাশির কর্মক্ষেত্রে রকেটগতিতে উত্থান হওয়ার সুযোগ খুলে যাবে। সাফল্য ধরা দেবে হাতের মুঠোয়। পদোন্নতি ও অর্থভাগ্য উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে পাঁচ রাশির জাতক-জাতিকাদের। এই সমস্ত গ্রহ পরিবর্তন ৫টি রাশির ভাগ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ৬০ দিনের জন্য অর্থ, যশ ও খ্যাতির চূড়ায় পৌঁছোতে পারবেন এই ক’টি রাশি।

মেষ রাশি:

মঙ্গলাদিত্য রাজযোগ মেষ রাশির ক্ষেত্রে সাহসিকতা ও উদ্যম নিয়ে আসবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। শারীরিক অবস্থার উন্নতি ঘটবে এবং দীর্ঘ দিনের কোনও রোগ থেকে মুক্তি মিলতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা। অবিবাহিতদের বিবাহযোগ তৈরির সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে এবং কোনও শুভ কাজ সম্পন্ন হতে পারে।

মিথুন রাশি:

বুধাদিত্য যোগের প্রভাবে মিথুন রাশির জাতকদের আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে যাবে। এটি কর্মজীবনে সাফল্য বয়ে আনতে পারে। পেশাক্ষেত্রে নতুন নতুন সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে এবং পদোন্নতির যোগ রয়েছে। সমাজে সম্মান বাড়বে। বহু দিনের আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি:

মঙ্গলাদিত্য রাজযোগ সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ। কারণ এই রাশির অধিপতি সূর্য। সূর্যের প্রভাব যখন প্রবল হয় তখন জাতকদের সমাজে মান-সম্মান এবং প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পায়। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসে। ভয় কেটে যাবে এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে জাতকদের।

তুলা রাশি:

বুধাদিত্য রাজযোগ তুলা জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে এবং আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। বৈষয়িক সুখ ও বিলাসিতার মুখ দেখবেন তুলা রাশির ব্যক্তিরা। প্রেম এবং দাম্পত্যজীবনে মাধুর্য ফিরে আসবে। অংশীদারি ব্যবসায় লাভবান হবেন।

বৃশ্চিক রাশি:

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা ত্রিগ্রহী যোগের ফলে উল্লেখযোগ্য বদল লক্ষ করবেন জীবনে। বিবাহের প্রস্তাব আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির বাধা দূর হতে পারে। ব্যবসা থেকে অর্থাগমের সুযোগ আসতে পারে। ভুলে যাওয়া বা পুরনো কোনও বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য লাভ পাওয়া যেতে পারে। ব্যক্তিত্বে পরিবর্তন আসার সম্ভাবনা। প্রেমে সাফল্য বয়ে আনবে এই যোগ।

Astrology Tips Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy