Advertisement
E-Paper

জলকেলিতে বিপত্তি, গলায় প্যারাশুটের দড়ি পেঁচিয়ে সমুদ্রে পড়লেন তরুণী! এগোলেন হাবুডুবু খেতে খেতে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, প্যারাসেলিং করতে করতে প্যারাশুট-সহ সমুদ্রে পড়ে গিয়েছেন এক তরুণী। তাঁর প্যারাশুটের দড়ি বোটের সঙ্গে বাধা রয়েছে। কিছু ক্ষণের মধ্যেই আবার প্যারাশুটের ভরসায় শূন্যে ওঠেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৪:০৬
Video shows woman fell into water during Parasailing in Goa

জলে হাবুডুবু খাচ্ছেন তরুণী। ছবি: ইনস্টাগ্রাম।

অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ হয়ে প্যারাসেলিং (এক ধরনের জলক্রীড়া) করার সিদ্ধান্ত নিয়েছিলেন এক তরুণী। ফল হল উল্টো। ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি। মাঝ-আকাশে গলায় দড়ি পেঁচিয়ে পড়ে গেলেন সমুদ্রে। জলে হাবুডুবু খেতে খেতেই এগিয়ে গেলেন! চাঞ্চল্যকর ঘটনাটি গোয়ায় ঘটেছে বলে দাবি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্যারাসেলিং করতে করতে প্যারাশুট-সহ সমুদ্রে পড়ে গিয়েছেন এক তরুণী। তাঁর প্যারাশুটের দড়ি বোটের সঙ্গে বাধা রয়েছে। কিছু ক্ষণের মধ্যেই আবার প্যারাশুটের ভরসায় শূন্যে ওঠেন। কিন্তু আবার জলে পড়ে যান কয়েক মুহূর্ত পরেই। জলে নাকানিচোবানি খেতে শুরু করেন। বোট এগিয়ে যাওয়ায় তিনিও ও ভাবেই হাবুডুবু খেতে খেতে এগোতে থাকেন।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে পুষ্টিবিদ সুস্মিতা গৌরবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ওই পোস্টের ক্যাপশনে লেখা, “১ মিনিটের রোমাঞ্চ প্রায় সব কিছু কেড়ে নিয়েছিল। গোয়ায় একটি মজার প্যারাসেলিং অভিজ্ঞতা হিসাবে বিষয়টি শুরু হলেও শেষ হল সমুদ্রের মাঝখানে আমার হাবুডুবু খাওয়ার মাধ্যমে।” তিনি যোগ করেছেন, “জলে পড়ে গেলাম। গলায় দড়ি। আতঙ্ক। নীরবতা। ভয়। কোনও ক্যামেরাই সেই অনুভূতি ধারণ করতে পারে না। আপনি কেবল বুঝতে পারবেন নিজের উপর আর কোনও নিয়ন্ত্রণ নেই। আমি ভাগ্যবান। এক জন এসে আমাকে বাঁচিয়েছিলেন।” জলক্রীড়া সম্পর্কে অনুরাগীদের সতর্ক করে পুষ্টিবিদ আরও লিখেছেন, ‘‘সবাই দ্বিতীয় সুযোগ পায় না। যে কোনও জলক্রীড়া করার আগে প্রশ্ন করুন, নিরাপত্তা যাচাই করুন, অন্তরের কথা শুনুন। কারণ কিছু অভিজ্ঞতা শুধু স্মৃতি হয়ে থাকে না, সেগুলি মানসিক আঘাত হয়ে থেকে যায়।’’

ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ২৩ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে বিস্ময় প্রকাশ করলেও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভারতে কখনওই কোনও ধরনের দুঃসাহসিক কাজ করবেন না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভয়াবহ! বড়সড় কোনও বিপদ ঘটে যেতে পারত নিমেষে।’’

Viral Video Water Sports Goa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy