‘চার্জশিট’-এর পরে এ বার ‘সঙ্কল্প পত্র’। ফের উদ্বোধনী কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব ঠিক থাকলে আজ, শুক্রবার সকালে কলকাতায় পৌঁছতে পারেন তিনি। প্রথমে নিউ টাউনের একটি হোটেলে রাজ্য বিজেপির নির্বাচনী ইস্তাহার (‘সঙ্কল্প পত্র’) উদ্বোধন করার কথা তাঁর। সেই কর্মসূচি সেরে জেলা সফরে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। পশ্চিম মেদিনীপুরের ডেবরা এবং খড়্গপুরে প্রচারে থাকার কথা শাহের। প্রসঙ্গত, কিছু দিন ‘ব্রাত্য’ থাকার পরে শাহের ডাকেই ফের রাজনীতির মূল স্রোতে ফিরেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, শাহের কাছেই খড়্গপুর থেকে নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন দিলীপ। শাহ প্রাথমিক ভাবে সায়ও দিয়েছিলেন। শেষ পর্যন্ত খড়্গপুর সদরেই দিলীপকে প্রার্থী করা হয়েছে। দিলীপের জন্য খড়্গপুরে প্রচারের কর্মসূচি রয়েছে শাহের। তার পরে সাংগঠনিক বৈঠক। পরের দিন, শনিবার পুরুলিয়া এবং বাঁকুড়ায় যাওয়ার কথা শাহের। প্রসঙ্গত, ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিন কলকাতায় এসে নির্বাচনের আগে রাজ্যে ১৫ দিন থাকার কথা জানিয়ে গিয়েছিলেন শাহ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)