Advertisement
E-Paper

‘আমার এখনও একঘেয়েমি আসেনি’, বহু দিন পরে ছোটপর্দায় কাঞ্চন, ধারাবাহিকে কেমন চরিত্রে দেখা যাবে তাঁকে?

একের পর এক ছবিতে সই করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। এ বার ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে মজার মোড়কে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৬:২৩
ছোটপর্দায় অভিনয় করছেন কাঞ্চন মল্লিক।

ছোটপর্দায় অভিনয় করছেন কাঞ্চন মল্লিক। ছবি: সংগৃহীত।

‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে তাঁকে অল্প কিছুদিনের জন্য দেখেছিল অনুরাগীরা। তার পর বেশ কিছু দিন কেটে গিয়েছে। একের পর এক ছবিতে সই করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। এ বার ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে মজার মোড়কে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। কেন ছোটপর্দায় কাজ করতে রাজি হলেন অভিনেতা?

কাঞ্চন বললেন, “যদি শুভাশিসদা (মুখোপাধ্যায়), পরানজেঠু (বন্দ্যোপাধ্যায়) এখনও ধারাবাহিকে কাজ করতে পারেন, আমি সেখানে কেন করব না? আর সত্যি বলতে আমার এখনও সেই একঘেয়েমি তৈরি হয়নি।” মাঝে অন্য কাজের জন্য ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন কাঞ্চন। তার পরে সে ভাবে ছোটপর্দায় অভিনয় করেননি। এখানে শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে জুটিতে দেখা যাবে অভিনেতাকে।

কাঞ্চন বলেন, “এখানে নেতিবাচক চরিত্র ঠিক নয়। মজার মোড়কে নেতিবাচক চরিত্র। আর তা ছাড়া ছোটপর্দায় সচরাচর কৌতুকধর্মী গল্প দেখা যায় না। এই ধারাবাহিকে অভিনয় করার মূল আকর্ষণ এটাই।” কিন্তু ছোটপর্দায় অভিনয় করার সুবিধা কী? কাঞ্চন জানিয়েছেন, প্রতি দিন অভিনয়ের অভ্যাস। অভিনেতা বলেন, “তা ছাড়া আর্থিক স্বচ্ছলতা তো আছেই। ওটা কী করে অস্বীকার করি?” আপাতত প্রায় রোজই ছোটপর্দায় দেখা যাবে কাঞ্চনকে। তবে এই সঙ্গে বড়পর্দার কাজও শুরু করেছেন কাঞ্চন। ‘দেশু ৭’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা দেখা যাবে কাঞ্চনকে।

Tollywood Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy