Advertisement
E-Paper

‘বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম নিয়ে কোনও অনুশোচনা নেই’! বিক্রম ভট্টের সঙ্গে কী ভাবে সম্পর্কে জড়ান সুস্মিতা?

বিক্রম জানিয়েছিলেন, প্রথম দিকে সুস্মিতাকে খুব একটা পছন্দ ছিল না। অভিনেত্রী নাকি নিজের মতো সংলাপ বদলে ফেলতেন। সুস্মিতার সামান্য নাকউঁচু মানসিকতা ছিল বলেও মনে করতেন তিনি। তবে শেষ পর্যন্ত দু’জনের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয় এবং সেখান থেকে প্রেম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৫:৪১
বিক্রমের স্ত্রী-কন্যাকে নিয়ে কী বলেছিলেন সুস্মিতা!

বিক্রমের স্ত্রী-কন্যাকে নিয়ে কী বলেছিলেন সুস্মিতা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ললিত মোদীর সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে হইহই পড়েছিল নেটপাড়ায়। প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। এর আগে বিক্রম ভট্টের সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়েও সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। কেন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, সেই জবাবও দিয়েছিলেন এক সাক্ষাৎকারে।

এক পুরনো সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছিলেন, বিক্রম নাকি তাঁর কাছে মহেশ ভট্টের ব্যাপারে জমে থাকা নানা ক্ষোভের কথা বলতেন। আবার অন্য দিকে বিক্রম জানিয়েছিলেন, প্রথম দিকে সুস্মিতাকে খুব একটা পছন্দ ছিল না। অভিনেত্রী নাকি নিজের মতো সংলাপ বদলে ফেলতেন। সুস্মিতার সামান্য নাকউঁচু মানসিকতা ছিল বলেও মনে করতেন তিনি। তবে শেষ পর্যন্ত দু’জনের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয় এবং সেখান থেকে প্রেম। সুস্মিতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ধীরে ধীরে আমাদের মধ্যে রসায়ন তৈরি হয়েছিল।”

সেই সময়ে বিক্রম ভট্ট যে বিবাহিত ছিলেন, তা জানতেন সুস্মিতা। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “ও তখন স্ত্রীর সঙ্গে এক ছাদের নীচে থাকছিলেন না। বৈবাহিক জীবন খারাপ হলেই এক জন পুরুষকে দোষারোপ করতে পারছি না। ওর প্রাক্তন স্ত্রী বা কন্যার প্রতি আমার কোনও ক্ষোভ নেই। কিছু বিষয়ের পরিণতি এমনই হয়। আমি খোলাখুলি ভাবে কিছু করেছি, তা নিয়ে আমার কোনও অনুশোচনা নেই। আমার সঙ্গে বিক্রমের যখন দেখা হয়েছিল, তখন ওদের বিচ্ছেদ প্রক্রিয়া চলছিল।”

কবে বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হবে, সেই অপেক্ষা আর করেননি সুস্মিতা। অভিনেত্রী বলেছিলেন, “আমি ওকে ভালবাসি— এটা প্রকাশ করার জন্য আর অপেক্ষা করতে পারিনি যে, কবে ওর বিচ্ছেদ হবে, তার পরে আমি বলব।” দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন সুস্মিতা ও বিক্রম। সম্পর্ক ভাঙার পরেও সৌজন্য বজায় রেখেছিলেন তাঁরা।

উল্লেখ্য, ললিত মোদীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়াতেই নিন্দকেরা বলতে থাকেন, অর্থের জন্য তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ললিত মোদী জানিয়েছেন, সুস্মিতার জন্য তিনি একটি টাকাও খরচ করেননি। বরং অভিনেত্রীই তাঁর জন্য খরচ করেছেন।

Sushmita Sen Vikram Bhatt Lalit Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy