Advertisement
E-Paper

‘হৃদয় জোরে জোরে স্পন্দিত হচ্ছে’! ফের অমিতাভের বার্তা, আবার অসুস্থ হলেন? উদ্বেগে অনুরাগীরা

বার্তা শুরুই হয়েছে, “আমার হৃদয় জোরে জোরে স্পন্দিত হচ্ছে!” ব্যস, ভক্তদের কাছে এটুকুই যথেষ্ট। তাঁরা ফের আতঙ্কিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৪:১০
কেন এই বার্তা অমিতাভ বচ্চনের?

কেন এই বার্তা অমিতাভ বচ্চনের? ছবি: ফেসবুক।

দিনকয়েক আগে পেটের সমস্যায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই সময়ে গুঞ্জন ছড়িয়েছিল, তিনি নাকি দিনকয়েকের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থতার খবর যে সত্যি, জেনেছিল আনন্দবাজার ডট কম। ফের ‘বিগ বি’-র নতুন বার্তায় নতুন করে উদ্বেগে অনুরাগীরা।

প্রতি বারের মতো এ বারেও ভোরে বার্তা দিয়েছেন তিনি। বার্তায় কী লিখেছেন বলিউডের ‘শাহেনশা’? তাঁর বার্তা শুরুই হয়েছে, “আমার হৃদয় সজোরে স্পন্দিত হচ্ছে!” ব্যস, ভক্তদের কাছে এটুকুই যথেষ্ট। তাঁদের আশঙ্কা, বয়স ক্রমশ বাড়ছে। অথচ পরিশ্রম কমাচ্ছেন না বর্ষীয়ান অভিনেতা। তাই হয়তো ঘনঘন অসুস্থ হয়ে পড়ছেন।

বাস্তবে কি তেমন কিছু ঘটেছে? অমিতাভের বার্তার বাকি অংশ বলছে অন্য কথা। তিনি আরও লিখেছেন, “প্রতি রবিবার ‘জলসা’র সামনে ভিড় জমে! আমার হৃদয় প্রত্যাশায় স্পন্দিত হয়, মন ভাবতে থাকে, ওরা আসবে কি আসবে না? ফটক খোলার সঙ্গে সঙ্গেই উত্তর মিলল। এই নিয়ে আর কোনও সন্দেহ আছে?” প্রতি রবিবার ভক্তদের সঙ্গে নিজের বাসভবনের বাইরে সাক্ষাৎ সারেন তিনি। তার আগে নাকি তিনি রীতিমতো দ্বিধায় থাকেন, প্রত্যেক সপ্তাহের মতো ‘জলসা’র বাইরে জনসমাগম ঘটবে তো? কারণ, অনুরাগীদের ভিড়ই যে তাঁর এগিয়ে যাওয়ার, পরিশ্রম করার, নতুন কাজ করার অনুপ্রেরণা।

এই দ্বিধা নিয়েই অমিতাভ গত রবিবারও ‘জলসা’র প্রধান ফটকের সামনে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়েছিলেন। ফটক খুলতেই তাঁর মুখে চওড়া হাসি। ভক্তরা তাঁর ‘দর্শন’-এর অপেক্ষায় অধীর। ‘শাহেনশা’ নিশ্চিন্ত, তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

Mumbai Jalsa Amitabh Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy