Advertisement
E-Paper

দু’দফায় মোট ২৯২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যে! দ্বিতীয় দফার ভোটে ১৪৪৮, কোন কেন্দ্রে বেশি, কোথায় কম

যত সময় এগিয়ে আসছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক প্রচারের উত্তাপ বাড়ছে। ২৯৪টি আসনের প্রথম দফায় ১৫২টিতে ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২টি আসনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৭:৫৮
Assembly-wise list of candidates in Second phase

কোন বিধানসভা কেন্দ্রে প্রার্থীসংখ্যা সব চেয়ে বেশি? —প্রতীকী ছবি।

রাজ্যে দু’দফায় ভোট হবে। প্রথমটি ২৩ এপ্রিল। দ্বিতীয় ২৯ এপ্রিল। দু’দফার ভোটের প্রার্থীদের মনোনয়নও জমা পড়েছে। দু’দফায় মোট প্রার্থীর সংখ্যা ২৯২৬। এখন শুধু ভোটাধিকার প্রয়োগের প্রহর গোনা চলছে। যত সময় এগিয়ে আসছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক প্রচারের উত্তাপ বাড়ছে। ২৯৪টি আসনের প্রথম দফায় ১৫২টিতে ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২টি আসনে।

কমিশনের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় ভোট হবে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। ফল ঘোষণা হবে ৪ মে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার ভোটে ১৪২টি আসনের জন্য লড়ছেন ১৪৪৮ জন। মনোনয়ন জমা পড়েছিল ১৪৬৩টি। তার মধ্যে ১৫ জনের মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি প্রার্থী লড়ছেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্রে। এই আসনে মোট প্রার্থীর সংখ্যা ১৯। সবচেয়ে কম প্রার্থী লড়ছেন হুগলির গোঘাট (এসসি) আসনে। সেখানে প্রার্থী সংখ্যা ৫।

আসনপ্রতি কোথায় কত প্রার্থী

Advertisement

প্রার্থী সংখ্যা ১৯

কেন্দ্র: ভাঙড়।

প্রার্থী সংখ্যা ১৫

কেন্দ্র: নোয়াপাড়া, এন্টালি, হাওড়া মধ্য।

প্রার্থী সংখ্যা ১৪

কেন্দ্র: দেগঙ্গা, সোনারপুর দক্ষিণ, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, কাশীপুর-বেলগাছিয়া, বালি, ডোমজুড়।

প্রার্থী সংখ্যা ১৩

কেন্দ্র: বাদুড়িয়া, হাবড়া, বিজপুর, জগদ্দল, রাজারহাট-নিউটাউন, রায়দিঘি, জয়নগর (এসসি), কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, মানিকতলা, হাওড়া উত্তর, আমতা।

প্রার্থী সংখ্যা ১২

কেন্দ্র: কৃষ্ণগঞ্জ (এসসি), বনগাঁ উত্তর (এসসি), আমডাঙা, খড়দহ, রাজারহাট-গোপালপুর, বারাসত, মগরাহাট পশ্চিম, বেহালা পূর্ব, ভাবনীপুর, বালিগঞ্জ, জোড়াসাঁকো, শ্যামপুকুর, হাওড়া দক্ষিণ, শ্যামপুর, তারকেশ্বর।

প্রার্থী সংখ্যা ১১

কেন্দ্র: কৃষ্ণনগর দক্ষিণ, রানাঘাট উত্তর-পূর্ব (এসসি), হরিণঘাটা (এসসি), বনগাঁ দক্ষিণ (এসসি), গাইঘাটা (এসসি), পানিহাটি, কামারহাটি, বসিরহাট দক্ষিণ, কাকদ্বীপ, মন্দিরবাজার (এসসি), বারুইপুর পূর্ব (এসসি), টালিগঞ্জ, মেটিয়াব্রুজ, চৌরঙ্গী, বেলেঘাটা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্রীরামপুর, চন্দননগর, হরিপাল।

প্রার্থী সংখ্যা ১০

কেন্দ্র: বাগদা (এসসি), বরাহনগর, বিধাননগর, মধ্যমগ্রাম, হাড়োয়া, বসিরহাট উত্তর, বারুইপুর পশ্চিম, ডায়মন্ড হারবার, মহেশতলা, শিবপুর, সাঁকরাইল (এসসি), চুঁচুড়া, জাঙ্গিপাড়া, ভাতার, কাটোয়া, কেতুগ্রাম।

প্রার্থী সংখ্যা ৯

কেন্দ্র: করিমপুর, পলাশিপাড়া, নাকাশিপাড়া, চাপড়া, অশোকনগর, নৈহাটি, ভাটপাড়া, ব্যারাকপুর, দমদম উত্তর, দমদম, হিঙ্গলগঞ্জ (এসসি), গোসাবা (এসসি), কুলতলি (এসসি), কুলপি, রাসবিহারী, উলুবেড়িয়া উত্তর (এসসি), উদয়নারায়ণপুর, চাঁপদানি, সিঙ্গুর, পান্ডুয়া, সপ্তগ্রাম, খানাকুল, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর (এসসি), মঙ্গলকোট।

প্রার্থী সংখ্যা ৮

কেন্দ্র: রানাঘাট দক্ষিণ (এসসি), স্বরূপনগর (এসসি), মিনাখাঁ (এসসি), সন্দেশখালি (এসটি), বাসন্তী (এসসি), ক্যানিং পশ্চিম (এসসি), ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব (এসসি), সাতগাছিয়া, বিষ্ণুপুর (এসসি), জগৎবল্লভপুর, চণ্ডীতলা, পুরশুড়া, রায়না (এসসি), জামালপুর (এসসি), মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, গলসি (এসসি)।

প্রার্থী সংখ্যা ৭

কেন্দ্র: কৃষ্ণনগর উত্তর, পাথরপ্রতিমা, সাগর, বজবজ, পাঁচলা, উত্তরপাড়া, বলাগড় (এসসি), ধনেখালি (এসসি), খণ্ডঘোষ (এসসি), কালনা (এসসি), মেমারি, পূর্বস্থলী দক্ষিণ।

প্রার্থী সংখ্যা ৬

কেন্দ্র: ফলতা, আরামবাগ (এসসি), আউশগ্রাম (এসসি)।

প্রার্থী সংখ্যা ৫

কেন্দ্র: গোঘাট (এসসি)।

দ্বিতীয় দফায় মনোনয়ন জমা পড়েছে ১৪৬৩টি। তার মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা ১৪৪৮।

Election Candidate Election Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy