Advertisement

নবান্ন অভিযান

তৃণমূলের মিছিল থেকে বেরিয়ে হামলা বিজেপির কার্যালয়ে! উত্তপ্ত পিংলা, অকুস্থলে গেল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

শনিবার দুপুরে পিংলার তৃণমূল প্রার্থী অজিত মাইতির সমর্থনে খড়্গপুর-২ ব্লকের গোপালপুর এলাকায় একটি মিছিল হয়। বিজেপির অভিযোগ, সেই মিছিল থেকে তৃণমূলের কয়েক জন বেরিয়ে গিয়ে তাদের কার্যালয়ে ভাঙচুর চালান।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২০:৫৫
BJP Party Office Attacked

ভগ্ন কার্যালয়ের সামনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। —নিজস্ব ছবি।

তৃণমূলের মিছিল থেকে বেরিয়ে বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ। এ নিয়ে শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভা এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

শনিবার দুপুরে পিংলার তৃণমূল প্রার্থী অজিত মাইতির সমর্থনে খড়্গপুর-২ ব্লকের গোপালপুর এলাকায় একটি মিছিল হয়। বিজেপির অভিযোগ, সেই মিছিল থেকে তৃণমূলের কয়েক জন বেরিয়ে গিয়ে তাদের কার্যালয়ে ভাঙচুর চালান। কার্যালয়ে যাবতীয় ব্যানার, দলীয় পতাকা ইত্যাদি ছিঁড়ে পাশের পুকুরে ছুড়ে ফেলে দেওয়া হয়।

কিছু ক্ষণের মধ্যে ওই নিয়ে উত্তপ্ত হতে শুরু করে এলাকা। দলীয় কার্যালয়ে হামলার অভিযোগে ঘটনাস্থলে উপস্থিত হন পিংলা বিধানসভার বিজেপি প্রার্থী স্বাগতা মান্না। তিনি অভিযুক্তদের শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বাহিনী মোতায়েন করে পুলিশ। কেন্দ্রীয় বাহিনীও যায়।

তবে স্থানীয় তৃণমূল নেতা শেখ মুসলেম আলির দাবি, তাঁদের মিছিল শান্তিপূর্ণ ভাবেই এগোচ্ছিল। সেখান থেকে কেউ গিয়ে হামলা চালাননি। ওই তৃণমূল নেতা বলেন, ‘‘এখানে দলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন এবং মিথ্যা।’’

দুই রাজনৈতিক দলের গন্ডগোল এলাকায় শোরগোল। ঠিক কী ঘটেছিল, তা নিয়ে খোঁজখবর শুরু করেছে খড়্গপুর লোকাল থানার পুলিশ।

সংক্ষেপে
  • প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত স্থিতাবস্থা বা প্রতিষ্ঠানবিরোধী হয়। অর্থাৎ, ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। তবে দীর্ঘলালিত এই ধারণার প্রতিযুক্তিও ছিল। তৃণমূলের তরফে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও এ রাজ্যে তা শাসকের পক্ষেই গিয়েছে বরাবর। বিজেপির পাল্টা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সে বারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে হয়রানিকে প্রচারে হাতিয়ার করেছিল তৃণমূল, তা কাজে এল না। পশ্চিমবঙ্গবাসী ভোট দিলেন বিজেপির পক্ষেই। ফলে এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।
BJP Party Office Attacked Pingla
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy