Advertisement
E-Paper

ববির বিরুদ্ধে রাকেশকেই প্রার্থী করল বিজেপি! কলকাতা বন্দরের পদ্মপ্রার্থী সোমবারই মুক্তি পেয়েছেন জামিনে

গত সোমবার কলকাতা হাই কোর্ট রাকেশকে অন্তর্বর্তী জামিন দেয়। তার পর থেকেই জল্পনা জোরালো হতে থাকে, তা হলে কি কলকাতা বন্দর থেকে রাকেশ সিংহকে টিকিট দেবে বিজেপি?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১২:৩৮
(বাঁ দিকে) রাকেশ সিংহ। (ডান দিকে) ফিরহাদ হাকিম। ফাইল চিত্র।

(বাঁ দিকে) রাকেশ সিংহ। (ডান দিকে) ফিরহাদ হাকিম। ফাইল চিত্র।

কলকাতা বন্দর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের (ববি) বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি। সদ্য জামিনে মুক্ত রাকেশ সিংহকে ওই কেন্দ্রের টিকিট দিয়েছে পদ্মশিবির। এই কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা বাকি ছিল। রাকেশকে ববির প্রতিদ্বন্দ্বী হিসাবে ঘোষণা করে প্রার্থিতালিকা সম্পূর্ণ করল বিজেপি।

গত সোমবার কলকাতা হাই কোর্ট রাকেশকে অন্তর্বর্তী জামিন দেয়। তার পর থেকেই জল্পনা জোরালো হতে থাকে, তা হলে কি কলকাতা বন্দর থেকে রাকেশ সিংহকে টিকিট দেবে বিজেপি? মঙ্গলবার রাত পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। ফলে সেই জল্পনা আরও পল্লবিত হয়। ঘটনাচক্রে, রাকেশ জামিন পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই অর্থাৎ বুধবার কলকাতা বন্দর কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। রাকেশকে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে যে জল্পনা চলছিল, অবশেষে সেটাই সত্যি হল।

প্রসঙ্গত, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কলকাতার ট্যাংরা এলাকা থেকে বিজেপি নেতা রাকেশকে গ্রেফতার করে পুলিশ। বিধান ভবনে (কংগ্রেস অফিস) ভাঙচুর ও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিহারে রাহুল গান্ধীর মিছিলে ‘আপত্তিকর মন্তব্যের’ প্রতিবাদে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন দক্ষিণ কলকাতার এই বিজেপি নেতা। পরে পুলিশ যে চার জনকে গ্রেফতার করে, তাঁদের মধ্যে ছিলেন রাকেশের পুত্র শিবম সিংহও। রাকেশের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল এন্টালি থানায়।

Advertisement

সোমবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে হাই কোর্ট। ওই দিনই গাড়িতে বসা অবস্থায় একটি ছবি ফেসবুকে পোস্ট করেন বিজেপি নেতা। ক্যাপশনে লেখেন, ‘সত্যের জয় হয়েছে’। ফিরহাদকেও নিশানা করেন তিনি। তার পর সমাজমাধ্যমে লেখেন, ‘‘১৬৩ দিনের সংগ্রামের পর আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে দায়ের করা ১৬টি মিথ্যা মামলায় কলকাতা হাই কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে।’’

Rakesh Singh FirhadHakim
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy