বিবেচনাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন) তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে বাদ পড়ল ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম। সোমবার গভীর রাতে কমিশন জেলা ধরে ধরে নাম বাদ পড়ার হিসাব প্রকাশ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যের প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল, বাদ গিয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। অর্থাৎ, ৭ এপ্রিল পর্যন্ত মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জন ভোটারের নাম বাদ পড়ল।
কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিবেচনাধীন তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। ওই জেলায় বিবেচনাধীন ভোটারদের মধ্যে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ পড়েছে। ২৮ ফেব্রুয়ারির তালিকায় ওই জেলা থেকে বাদ গিয়েছিল ২ লক্ষ ৯৩ হাজার ৮২২ জনের নাম। বিবেচনাধীনদের হিসাব প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে, ওই জেলা থেকে বাদ পড়েছে মোট ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯ জনের নাম। দুই তালিকা মিলিয়ে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর ২৪ পরগনায়। এই জেলায় বিবেচনাধীন ভোটারদের মধ্যে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের নাম বাদ পড়েছে। ২৮ ফেব্রুয়ারির তালিকা ধরলে ওই জেলা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৬০ হাজার ৯৬।
মালদহে বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জনের নাম। ২৮ ফেব্রুয়ারির তালিকা ধরলে এই জেলা থেকে বাদ গেল ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জনের নাম। দুই তালিকা মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনায় বাদ গিয়েছে ১০ লক্ষ ৯১ হাজার ৯৮ জনের নাম। পূর্ব মেদিনীপুরে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৩৪৫। কলকাতা জেলা থেকে বাদ গিয়েছে ৬ লক্ষ ৯৭ হাজার ১৬০ জন ভোটারের নাম।
প্রসঙ্গত, খসড়া তালিকা প্রকাশের আগেই প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় আরও পাঁচ লক্ষের মতো নাম বাদ যায়। বিবেচনাধীন তালিকায় রাখা হয় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম। কমিশন অবশ্য জানিয়েছে, বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেলেও সেগুলিতে ই-স্বাক্ষর করা হয়নি। ওই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া নামের তালিকায় আরও কিছু নাম যুক্ত হতে পারে। সে ক্ষেত্রে ভোটার তালিকাতেও আরও কিছু নাম সংযুক্ত হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা