আদালতের লড়াই বারো আনা সেরে ভোটের পথে তৃণমূল! তালিকা প্রকাশ শুরু হলেই ট্রাইবুনালে যাওয়ার মহড়া শুরু
সুপ্রিম কোর্টে মঙ্গলবার যে মামলা ছিল, তার নির্দেশনামা বুধবার প্রকাশিত হয়েছে। বিকাল পর্যন্ত কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি নিজের এজলাসে মামলার শুনানিতে ব্যস্ত ছিলেন। তার পরে তিনি নির্দেশনামা দেখে ট্রাইবুনাল গঠনের পথে এগোবেন।