মুর্শিদাবাদের ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
বুধবার রাত থেকেই ডোমকলে দফায় দফায় বাম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে রায়পুর এলাকায় সিপিএম সমর্থকদের একাংশকে ভোট দিতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। এ-ও অভিযোগ যে, প্রথমে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় ছিল। রাজ্য পুলিশের তরফ থেকেও সাহায্য মেলেনি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বাহিনীর কর্তারা।
আরও পড়ুন:
অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। হ্যান্ডমাইক নিয়ে বাম সমর্থকদের আশ্বস্ত করা হয়। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট দিতে যান এলাকার বাম সমর্থকেরা। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে তৃণমূলের তরফে কিছু বলা হয়নি।
ডোমকলের যে বুথে সিপিএম সমর্থক ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, সেই ২১৭ নম্বর বুথে যান মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভম বজাজ। কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয় থাকার অভিযোগ তিনি মানেননি। পরে ওই বুথ পরিদর্শনে যান তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান ভোটারদের একাংশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল। রাজ্যের বেশ কয়েক জন আমলা এবং পুলিশ আধিকারিককে তাঁদের পদ থেকে অপসারণ করে নির্বাচন কমিশন। বুধবার রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। সেই সব পদে নতুন আধিকারিকও নিয়োগ করে দেওয়া হয়। শুধু তা-ই নয়, কমিশন স্পষ্ট জানায়, যাঁদের অপসারণ করা হচ্ছে, তাঁদের এ রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে আপাতত আর নিয়োগ করা যাবে না!
- পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে কমিশনের এই ‘সক্রিয়তা’ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ভাবে অপসারণের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লেখেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনও আলোচনা না-করে বা কোনও মতামত না-নিয়ে বদলি করা হচ্ছে। তিনি আরও জানান, অতীতে নির্বাচন চলাকালীন কোনও গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিককে সরানোর প্রয়োজন হলে কমিশনের পক্ষ থেকে সাধারণত রাজ্য সরকারের কাছে তিন জনের একটি প্যানেল চাওয়া হত। সেই তালিকা থেকে কমিশন নিজেই এক জনকে বেছে নিত। মুখ্যমন্ত্রী দাবি করেন, এ বার সেই প্রচলিত রীতির সম্পূর্ণ ব্যতিক্রম ঘটেছে। প্রার্থিতালিকা ঘোষণার আগেও কমিশনকে এ বিষয়ে তোপ দাগেন মমতা। নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকেও।
-
১০:৩০
নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ, অভিযোগ শশীর! পিংলার ওসির অপসারণ দাবি করলেন শুভেন্দু -
সরাসরি
০৯:৩৭
সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ১৫২ আসনে গড়ে ১৯ শতাংশ ভোট পড়ল, ভোটদানের হারে পশ্চিম মেদিনীপুর আপাতত শীর্ষস্থানে -
সরাসরি
০৭:০০
মুর্শিদাবাদের নওদায় বিক্ষোভের মুখে হুমায়ুন! ‘গো ব্যাক’ স্লোগান তুললেন তৃণমূলের কর্মীরা, এলাকায় উত্তেজনা -
০০:৩০
রাতে সিইও দফতরেই থাকলেন মনোজ! সঙ্গে কমিশনের বিশেষ পর্যবেক্ষকেরা, প্রথম দফার ভোটের আগে তৎপরতা -
২৩:৫৩
রাজ্যে প্রথম দফার ভোটের আগের দিন অনুপ্রবেশ নিয়ে সরব বিপ্লব, ‘সুধী সমাজ’-এর সঙ্গে বৈঠকে নিতিন, কন্ট্রোলরুম খুললেন সুকান্ত