শ্বশুরবাড়ি যাতায়াত করতে করতেই শাশুড়ির প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেছিলেন তরুণ। শাশুড়িরও এই সম্পর্কে কোনও আপত্তি ছিল না। সামজিকতা, নিন্দা, পরিবারের মতামত, সমালোচনা কোনও কিছুরই ধার ধারেনি এই অসম সম্পর্ক। শাশুড়ির সঙ্গে সংসার করার জন্য স্ত্রীর সঙ্গে সম্পর্কত্যাগ করতেও দু’বার ভাবেননি। আদালতে গিয়ে সেই বিয়ে সারলেন শাশুড়ি-জামাই! সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি কানপুর দেহাতের আকবরপুর এলাকার। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রীতিমতো মালাবদল করে হাতে আইনি কাগজ নিয়ে আদালতে দাঁড়িয়ে রয়েছেন তরুণ ও তাঁর প্রাক্তন শাশুড়ি। বিয়ের আগে তরুণ তাঁর স্ত্রীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন বলে জানা গিয়েছে। এই জুটিকে তাঁদের বিয়ের কাগজপত্র হাতে নেটাগরিকদের কাছে তাঁদের সম্পর্ক মেনে নেওয়ার জন্য আবেদন করতে দেখা গিয়েছে সেই ভিডিয়োয়। তাঁরা এই সিদ্ধান্তের জন্য জনসাধারণের আশীর্বাদ চেয়েছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, মেয়ের বিয়ের পর শাশুড়ি ও জামাইয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই ঘটনাকে ঘিরে আলোচনা বাড়লেও, এখনও পর্যন্ত কোনও পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।
ভিডিয়োটি ‘দ্য তত্ত্ব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য বিভাগে উপচে পড়ছে নেটাগরিকদের মন্তব্য। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কলিযুগে সবই সম্ভব। এখন প্রাক্তন স্ত্রী কি তরুণকে বাবা বলে ডাকবেন?’’