স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে স্বামীর ধরা পড়ে যাওয়ার ভিডিয়ো প্রায়শই চোখে পড়ে সমাজমাধ্যমে। স্ত্রীর হাতে উত্তম-মধ্যমও জোটে বেশির ভাগ ক্ষেত্রেই। কিন্তু এ বার ঘটল ঠিক তার উল্টো ঘটনা। স্বামীকে লুকিয়ে প্রেমিকের সঙ্গে হোটেল দেখা করতে এসে ধরা পড়লেন স্ত্রী। মারও খেতে হল ক্ষিপ্ত স্বামীর হাতে। মার খাওয়ার পরও প্রেমিককে মার খাওয়ার হাত থেকে আগলে রাখার চেষ্টা করতে দেখা গেল তরুণীকে। সমাজমাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রাস্তায় জড়ো হয়েছেন বেশ কিছু মানুষ। ব্যাগ কাঁধে জিন্স ও টপ পরা এক তরুণীকে দেখা যায় এক তরুণের কাঁধে হাত রাখতে। তরুণীর মুখে আঘাতের চিহ্ন। হঠাৎ করেই অন্য এক তরুণ ছুটে এসে তরুণী ও তাঁর সঙ্গে থাকা তরুণকে সজোরে ঘুষি মারার চেষ্টা করেন। তরুণী বাধা দিতে গেল ধস্তাধস্তি বেধে যায় সেখানে। ভাইরাল ভিডিয়ো ক্লিপটিতে আরও দেখা যায়, গুরুতর আহত মহিলাটি বার বার কালো টিশার্ট পরা এক তরুণকে বাঁচানোর চেষ্টা করছেন। আশপাশে থাকা লোকজন তাঁদের ধরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্বামী হোটেলে এসে স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে হাতনাতে ধরে ফেলেন। তবে ভিডিয়োটি কোথায় ও কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:
ভিডিয়োর দাবি অনুযায়ী তরুণী বিবাহিত। তাঁকে পরপুরুষের সঙ্গে দেখে তাঁর স্বামী ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, আশপাশে থাকা লোকজনও এতে জড়িয়ে পড়েন। ভিডিয়োয় দেখা যায়, ক্ষিপ্ত স্বামী তরুণী ও তাঁর প্রেমিককে মারধর করছেন এবং আশপাশে থাকা লোকজনও তাতে যোগ দিয়েছেন। এক্স হ্যান্ডলে ‘ওয়েজেনজ়ি’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ইতিমধ্যেই বহু মানুষ তা দেখেছেন। ভিডিয়োটি দেখে মন্তব্যের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মনে করছেন এটি একটি প্রেমের সম্পর্কের ঘটনা হতে পারে, আবার অন্যরা বিশ্বাস করেন যে ভাইরাল হওয়া ক্লিপটির মাত্র কয়েক সেকেন্ডের উপর ভিত্তি করে কারও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিচার করা অন্যায়। তরুণী যে ভাবে প্রেমিককে বাঁচানোর চেষ্টা করছেন, তা আলোচনার জন্ম দিয়েছে সমাজমাধ্যমে।