Advertisement
E-Paper

‘কোন সাপে কেটেছে’, জানতে চাইলেন চিকিৎসক, জ্যান্ত গোখরো ধরে হাসপাতালে হাজির সাপে কাটা রোগীর পরিবার!

গবাদি পশুর জন্য গুদামঘর থেকে খাবার আনতে গিয়েছিলেন মনচল গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সি বিজেন্দ্র যাদব। বস্তার নীচে ঘাপটি মেরে বসেছিল সাক্ষাৎ যম। বিদ্যুৎগতিতে তরুণের পায়ের আঙুলে ছোবল বসায় সে। পরিবারের সদস্যেরা হাসপাতালে নিয়ে যান তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ০৭:৫৬

ছবি : এআই সহায়তায় প্রণীত।

সাপে কাটা তরুণকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসার সুবিধার জন্য কোন সাপ কামড়েছে তা জানতে চান চিকিৎসক। প্রশ্নটি শুনেই পরিবারের লোকজন এমন এক কাণ্ড করে বসলেন, তাতে হুলস্থুল পড়ে গেল গোটা হাসপাতালে। কিছু ক্ষণের মধ্যেই তরুণকে যে সাপ দংশন করেছিল সেটিকে ধরে হাসপাতালে নিয়ে চলে আসেন গ্রামবাসীদের কয়েক জন। বস্তায় ভরা সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক ও অন্যান্যরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটপুতলী-বেহড়োর জেলায়। সাপে কাটা রোগীর নাম বিজেন্দ্র যাদব।

গবাদি পশুর জন্য গুদামঘর থেকে খাবার আনতে গিয়েছিলেন মনচল গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সি বিজেন্দ্র। বস্তার নীচে ঘাপটি মেরে বসেছিল সাক্ষাৎ যম। বিদ্যুৎগতিতে তরুণের পায়ের আঙুলে ছোবল বসায় সে। সাপটি কামড়ানোর সঙ্গে সঙ্গে তাঁর পা থেকে রক্ত ঝরতে শুরু করে। সাহায্যের জন্য চিৎকার করতেই ছুটে আসেন পরিবারের সদস্য ও আশেপাশের লোকজন। দেরি না করে পরিবারের সদস্যেরা বিজেন্দ্রকে বেহড়োর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা রোগীর পরীক্ষা শুরু করেন এবং সঠিক চিকিৎসার জন্য সাপটির পরিচয় সম্পর্কে তথ্য জানতে চান। প্রথমে গ্রামবাসীরা তাঁদের মোবাইল ফোনে সাপটির একটি ছবি চিকিৎসকদের দেখান।

এর পর কয়েক জন গ্রামবাসী গোখরোটিকে ধরে একটি বস্তায় ভরে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের লোক জন যখন জানতে পারেন যে বস্তায় একটি জীবন্ত গোখরা সাপ রয়েছে, তখন অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কৌতূহলবশত কেউ কেউ সাপটিকে দেখতে জড়ো হন। পরে নিরাপত্তার কারণে সাপটিকে সাবধানে একটি প্লাস্টিকের বাক্সে রাখা হয়। চিকিৎসকদের মতে, সাপটির ছবি তুলে রাখলে তা শনাক্ত করতে সুবিধা হয়। কিন্তু সেটিকে ধরার চেষ্টা বিপজ্জনক হতে পারে।

Cobra Rajasthan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy