Advertisement
E-Paper

দাগি নেতাদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ কি পালিত হয়েছে? পুলিশের কাছে স্টেটাস রিপোর্ট চাইল কমিশন

বৃহস্পতিবার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে কমিশন সমস্ত রাজনৈতমি নির্দেশ দিয়েছিল। তারা জানিয়েছিল, ওই দিন রাত ১২টার মধ্যে ‘অপ্রয়োজনীয়’ নিরাপত্তা তুলে নিতে হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৯:০৭

প্রতিনিধিত্বমূলক ছবি।

জামিন বা প্যারোলে জেলের বাইরে, ফৌজদারি মামলায় অভিযুক্ত বা যাঁদের অপরাধমূলক ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের নোডাল অফিসারকে দুপুর ১২টার মধ্যে স্টেটাস রিপোর্ট দিতে বলা হয়েছে। বিধানসভা ভোটের আগে কমিশনের এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে জল্পনা।

বৃহস্পতিবার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে কমিশন ওই নির্দেশ দিয়েছিল। তারা জানিয়েছিল, ওই দিন রাত ১২টার মধ্যে ‘অপ্রয়োজনীয়’ নিরাপত্তা তুলে নিতে হবে। এ বার ওই নির্দেশ পালিত হয়েছে কি না তার স্টেটাস রিপোর্ট চাইল কমিশন। এ ছাড়া যাঁরা পদমর্যাদা বা হুমকির বিবেচনায় আর নিরাপত্তা পাওয়ার উপযুক্ত নন, তাঁদেরও সুরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করতে বলেছিল কমিশন।

জামিনঅযোগ্য মামলায় অভিযুক্ত ব্যক্তিদের (যাঁরা এখনও গ্রেফতার হননি) নিরাপত্তা প্রত্যাহারের পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে তাঁদের গ্রেফতার করারও নির্দেশ দিয়েছে কমিশন। এর আগে চলতি সপ্তাহের গোড়ায় কমিশন নির্দেশ দিয়েছিল, থানার ওসি বা এসএইচও-দের মাধ্যমে সব বিধানসভা কেন্দ্রে অশান্তিপ্রবণ এলাকা চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে হবে সেই সব ‘গুন্ডা ও দুষ্কৃতীদের’, যারা আগের নির্বাচনে অপরাধে জড়িত ছিল।

Advertisement
Election Commission Election Commission of India ECI Securities Security
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy