Advertisement
E-Paper

উইম্বলডনে ইতিহাস জোকোভিচের, ভেঙে দিলেন ফেডেরারের নজির, কোয়ার্টার ফাইনালে নোভাক, জয়ী পেগুলাও

কেরিয়ারের বেশির ভাগ সময়েই একের পর এক নজির ভেঙেছেন নোভাক জোকোভিচ। সে সব নিয়ে বিশেষ মাথা ঘামাতে দেখা যায়নি তাঁকে। রবিবার আরও একটি নজির ভাঙলেন সার্বিয়ার টেনিস তারকা। টপকে গেলেন রজার ফেডেরারকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২২:২৩
sports

নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স।

কেরিয়ারের বেশির ভাগ সময়েই একের পর এক নজির ভেঙেছেন নোভাক জোকোভিচ। সে সব নিয়ে বিশেষ মাথা ঘামাতে দেখা যায়নি তাঁকে। রবিবার আরও একটি নজির ভাঙলেন সার্বিয়ার টেনিস তারকা। উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির গড়লেন তিনি। টপকে গেলেন রজার ফেডেরারকে।

এ দিন জোকোভিচ ৭-৬, ৬-৩, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন রোমান সাফিউল্লিনকে। টানা ন’বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। সব মিলিয়ে ১৭ বার। উইম্বলডনে ফেডেরার ১০৫টি ম্যাচ জিতেছিলেন। সেই নজির ভেঙে দিলেন জোকোভিচ। এখন তিনি ১০৬টি জয়ের মালিক। সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির রয়েছে মার্টিনা নাভ্রাতিলোভার (১২০)।

জয়ের পর জোকোভিচ বলেন, “আরও একটা ম্যাচ কষ্ট করে জিততে হল। রোমান শুরুটা ভাল করেছিল। খুব আগ্রাসী টেনিস খেলেছে। কোর্টের পিছন দিক থেকে খেলতে খুব একটা স্বচ্ছন্দ লাগছিল না। ওর সঙ্গে র‌্যালিতেও পাল্লা দেওয়া সম্ভব ছিল না। নিজের পারফরম্যান্স নিয়ে রোমানের গর্ব হওয়া উচিত।”

তিন ঘণ্টা ২৬ মিনিটের লড়াইয়ে রোমান বুঝিয়েছেন, তিনি সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন। ২০২৫-এর ইউএস ওপেনে চোট পাওয়ার পর এ বছর একটিও ট্যুর লেভেলের ম্যাচ জেতেননি। কিন্তু এ দিন জোকোভিচকে সমস্যায় ফেলে দেন। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জিততে হয়েছে সার্বিয়ার খেলোয়াড়কে। এই নিয়ে তিনটি ম্যাচে চারটি সেট খেলতে হল জোকোভিচকে। এর আগে উ ইবিং এবং আর্থার রিন্ডারনেচের বিরুদ্ধে খেলা ম্যাচও চার সেটে গড়িয়েছিল।

মেয়েদের বিভাগে, চতুর্থ বাছাই জেসিকা পেগুলা দ্বিতীয় বার কোয়ার্টার ফাইনালে উঠলেন। এ দিন ইভা জোভিচকে ৪-৬, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন। ২০২৩-এর পর প্রথম বার শেষ আটে পৌঁছলেন। কোকো গফ বনাম বেলিন্ডা বেনচিচ ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবেন তিনি।

Novak Djokovic Tennis Roger Federer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy